North 24 Parganas News: রেডিওর দিন শেষ, কে বলল! হ্যাম রেডিও কী জানেন? কীভাবে করে কাজ? এবার শিখল পুলিশও

North 24 Parganas News: রেডিওর দিন শেষ, কে বলল! হ্যাম রেডিও কী জানেন? কীভাবে করে কাজ? এবার শিখল পুলিশও

Last Updated:

North 24 Parganas News: ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে ব্যারাকপুরে এইচ আর এস ভবনে হয় এই কর্মশালা।

আলোচনা ও কর্মশালাNorth 24 Parganas News: রেডিওর দিন শেষ, কে বলল! হ্যাম রেডিও কী জানেন? কীভাবে করে কাজ? এবার শিখল পুলিশও
আলোচনা ও কর্মশালা

ব্যারাকপুর: হ্যাম রেডিও কী! কীভাবে করে কাজ! পুলিশকে পাঠ দিয়ে যৌথভাবে কাজ করার চেষ্টা। কারণ যে কোনও রকমের বিপর্যয়ে স্থানীয় পুলিশই প্রথম ত্রাতা হয়ে থাকে। সাধারণত পুলিশের একটি পৃথক রেডিও তরঙ্গ থাকে, তাতেই চলে তাদের সুনির্দিষ্ট যোগাযোগ। কিন্তু যে কোনও পরিস্থিতিতে সেই রেডিও তরঙ্গ বিকল হয়ে পড়লে, ঠিক কী করতে হবে! কীভাবে পুনরায় যোগাযোগের এই তরঙ্গ তৈরি সম্ভব সে বিষয়ে পুলিশ কর্মীদেরই পাঠ দেওয়া হল হ্যাম রেডিও ক্লাবের তরফে।

ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে ব্যারাকপুরে এইচ আর এস ভবনে হয় এই কর্মশালা। যেখানে উপস্থিত ছিলেন, বারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর, হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস, ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন: সর্বনাশ! হঠাৎ বিদেশ থেকে বাংলাদেশে ঢুকল ৭,০০,০০,০০,০০,০০ টাকা! কে পাঠাল জানেন? কোন টাকায় ফুলছে ইউনূসের কোষাগার? চমকে যাবেন শুনে

এদিনের কর্মশালায়, যে পদ্ধতি মেনে রেডিও ওয়ারলেসের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের খোঁজা হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের মাধ্যম হিসেবে তরঙ্গ সৃষ্টি করা হয়, স্থানীয় মানুষদের যেভাবে ব্যবহার করা হয় সেই সমস্ত বিষয়টি তুলে ধরে চলে আলোচনা। বর্তমানে ভিএইচএফ তরঙ্গ শহরে বেড়ে ওঠায় বহুতল ভবনে বাধাপ্রাপ্ত হয়। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু ক্ষেত্রে। তা থেকে কীভাবে বাঁচা সম্ভব। ওয়াকিটকির দূরত্ব আরও বেশি করা যায় কোন পদ্ধতিতে! কীভাবে রাস্তার ভবঘুরেকে ভিন রাজ্যে তার পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা যাবে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পুলিশ তাদের ওয়ারলেস দিয়ে বিপর্যয়ের সময় দমকল বাহিনী বা বিপর্যয় মোকাবিলা বাহিনী কারও সঙ্গে কীভাবে কথা বলতে পারবেন, এই সমস্ত বিষয় সহ আগামী দিনে পুলিশের সঙ্গে হ্যাম রেডিও ক্লাব সমন্বয় করে কীভাবে সমাজের উপকার করতে পারবে, তা নিয়েও হয় আলোচনা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার ঠাকুর জানান, মানুষের বিপদে-আপদে, বিপর্যয়ে হারিয়ে যাওয়া মানুষের সন্ধানে হ্যাম রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর।

এ ব্যাপারে পুলিশের তরফ থেকে হ্যাম রেডিওকে সব রকম সহায়তা করা হবে। পুলিশ কর্মীদেরও তাদের কাজের পদ্ধতি বিষয়ে জানানো হল। হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, নানা পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করে পুলিশ প্রশাসন। তাদের সাহায্যের প্রয়োজন হয় নিখোঁজ বা হারিয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে। সে ক্ষেত্রে তরঙ্গ ব্যবহারের নানা পদ্ধতি পুলিশ কর্মীদের জানা থাকলে বাড়তি সুবিধা মিলতে পারে হ্যাম রেডিও ক্লাবের কাজের ক্ষেত্রে। ফলে যৌথভাবে সমাজের উপকারের জন্যই এমন উদ্যোগ।

—- Rudra Narayan Roy

Next Article

East Medinipur News:  হাতে গোনা আর কয়েকটা দিন! দোল উৎসবের প্রাকলগ্নে বসন্তের রঙে রঙিন তমলুক

Scroll to Top