Last Updated:
বন্ধের মুখে স্কুলের পরিষেবা, শিক্ষকদের মধ্যেই চলছে সমস্যা, হয়রানির শিকার পড়ুয়ারা।
কোনিয়ারা যাদব চন্দ্র উচ্চ বিদ্যালয়
উত্তর ২৪ পরগনা: স্কুলে আসেন না প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক কোন রকমে চালাচ্ছিলেন স্কুলের কাজ। তবে এবার স্কুল পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় বন্ধের মুখে পড়ুয়াদের মিড ডে মিল পরিষেবা। নিজের অতিরিক্ত দায়িত্ব থেকেও অব্যাহতি চাইছেন স্কুল শিক্ষক। আর এতেই পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভের।
স্কুলে রয়েছে প্রায় ৭০০ স্টুডেন্ট, প্রতিদিন গড়ে দেড়শ থেকে ১৭০ জন পড়ুয়া মিড ডে মিল পরিষেবা পান। কিন্তু কাঁচামালের বকেয়া থেকে, স্কুল পরিচালনার প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রেই বাকি পড়ে গিয়েছে অনেক টাকা। তাই বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের মিড ডে মিলের রান্না। বাগদা থানার কোনিয়ারা যাদব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় তৈরি হয়েছে ক্ষোভ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষকও। প্রধান শিক্ষকের গাফিলতিতেই স্কুলের বেশ কিছু শিক্ষক পুজোর মাসেও পাননি বেতন। সীমান্ত এলাকা হওয়ায় দূরদূরান্ত থেকে ছাত্র ছাত্রীরা পড়তে আসেন এই বিদ্যালয়ে। মিড ডে মিল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে তারা।
আরও পড়ুন: সোদপুরে পুলিশকর্মীকে ধাক্কা বেপরোয়া বাইকের! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পুলিশকর্মী
স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক অনুপম সরদার এবং আরেক সহ শিক্ষক অভিজিৎ মন্ডল স্কুলের মিড ডে মিল চালাতেন। স্কুলে একটি অশান্তির ঘটনা ঘটে বছর দেড়েক আগে। তারপর থেকে বিভিন্ন কারণে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক অনুপম সরদার। বর্তমানে স্কুলে এডমিনিস্ট্রেটর থাকলেও, প্রধান শিক্ষক না থাকায় স্কুলের বিভিন্ন কাজের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতদিন যাবত অপর শিক্ষক অভিজিৎ মন্ডল গোটা পরিস্থিতি সামাল দিয়ে আসলেও, বর্তমানে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে স্কুল কর্তৃপক্ষ এবং এসআই অফ স্কুলকে জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: এয়ারপোর্ট যাবেন, অ্যাপক্যাবে আকাশ ছোঁয়া ভাড়া, আর নয় নতুন এই ক্যাব পরিষেবা পৌঁছে দেবে নিমেষে
তবে প্রধান শিক্ষকের দাবি, মিড ডে মিলে দুর্নীতি করে আর্থিক তছরুপ করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছে। আমি সমস্ত হিসেব দেখেই তারপর সই করি। ফলে তছরুপ করতে সমস্যা হচ্ছে। সে কারণেই আমাকে ওই দায়িত্ব থেকে এবার সরিয়ে চরম দুর্নীতি করার পরিকল্পনা। তবে স্কুল পরিচালনার ক্ষেত্রে যাই সমস্যা হোক অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা চাইছেন সুষ্ঠু পরিস্থিতি বজায় রেখে, মিড ডে মিল থেকে পঠন-পাঠন সবই হোক নিয়ম মেনে।
Rudra Narayan Roy
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 18, 2024, 7:21 PM IST