North 24 Parganas News: থমকে শত শত পণ্যবাহী ট্রাক! পার্কিং নিয়ে বৈষম্য সীমান্তে, জেনে নিন

North 24 Parganas News:  থমকে শত শত পণ্যবাহী ট্রাক! পার্কিং নিয়ে বৈষম্য সীমান্তে, জেনে নিন

Last Updated:

North 24 Parganas News: সীমান্তে যেখানে ২৪ ঘণ্টা পার্কিং চার্জ ৮০০ টাকা, সেখানে নির্ধারিত সময় পেরিয়ে গেলে ঘণ্টা প্রতি ২০০ টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হয়। সেখানে ঘোজাডাঙ্গা সীমান্তে অর্ধেক অর্থাৎ ৪০০ টাকা।

X

North 24 Parganas News:  থমকে শত শত পণ্যবাহী ট্রাক! পার্কিং নিয়ে বৈষম্য সীমান্তে, জেনে নিন

সীমান্তে থমকে ট্রাক 

উত্তর ২৪ পরগনা: সীমান্তে থমকে শত শত পণ্যবাহী ট্রাক, পার্কিং নিয়ে বৈষম্য! এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ ট্রাক দেশের বিভিন্ন রাজ্য থেকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশে যায়। ২৫ বছর হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই সীমান্তে কোনও সরকারি পার্কিং নেই। ৪৮টি বেসরকারি পার্কিং রয়েছে। কেউ মালিকের কাছ থেকে জমি লিজ নিয়ে করেছেন, আবার কেউ নিজের জমিতে পার্কিং জোন করে নিজেরাই ব্যবসা করেন। কিন্তু রাজ্যের অন্যান্য সীমান্ত বর্ডার বিশেষ করে মালদা মেহেদিপুর সীমান্তে যেখানে ২৪ ঘণ্টা পার্কিং চার্জ ৮০০ টাকা, সেখানে নির্ধারিত সময় পেরিয়ে গেলে ঘণ্টা প্রতি ২০০ টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হয়। সেখানে ঘোজাডাঙ্গা সীমান্তে অর্ধেক অর্থাৎ ৪০০ টাকা।

পাশাপাশি ২০২২ সালের আগস্ট মাসে রাজ্যের সুবিধা পোর্টালে ঘোজাডাঙ্গা পার্কিংয়ের ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পার্কিং নাম নথিভুক্ত করেছিল। সেই সময় বলা হয়েছিল একটি পার্কিং চার্জ বাবদ টাকা জমা নেওয়া হচ্ছে সেগুলো আবার নির্ধারিত পার্কিং মালিকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রায় তিন বছর অতিক্রম করে গিয়েছে। আজও প্রায় ৪১ লক্ষ টাকা পার্কিং মালিকরা পাননি বলে জানান।

সীমান্তে ২৯৫ বিঘার উপর মোট ৮৪ টি বেসরকারি পার্কিং রয়েছে এর সঙ্গে জড়িত মালিক কর্মচারী পাশাপাশি পরোক্ষভাবে ৪ হাজার মানুষ এই জীবিকার মধ্যে জড়িত। দীর্ঘ তিন বছর ধরে যেমন একদিকে তাদের সুবিধা পোর্টালের জমানো অর্থ পাচ্ছেন না। এর জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর দফতরে তারা বাই পোস্টে পুরো বিষয়টা জানিয়েছেন। এছাড়া জেলাশাসক মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তাদের একাধিকবার জানিয়েও কোন ফল হয়নি। তাই বাধ্য হয়ে ৮৪ জন পার্কিং মালিক কর্মচারী সহ দুই শতাধিক ব্যবসায়ী ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের চেকপোস্টের কাছে তারা ফের দাবি তুলতে শুরু করেছেন।

বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় পার্কিং মালিকদের সঙ্গে আলোচনায় বসেছেন। ঘোজাডাঙ্গা পার্কিং অনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নিত্যানন্দ মন্ডল, সম্পাদক, রফিকুল ইসলামরা জানান রাজ্যের বিভিন্ন সরকারি পার্কিং রয়েছে যেখানে আমরা ২৫ বছর ধরে বেসরকারি পার্কিং নিজেরাই চালাচ্ছি অন্যান্য সীমান্ত থেকে বৈষম্যের শিকার হচ্ছি সীমান্তের পার্কিং মালিকরা আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি অন্যদিকে এর সঙ্গে যুক্ত থাকা তারা বিভিন্ন সময়ে পরিষেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে সীমান্তে পার্কিংয়ের নজরদারি চালাতে গিয়ে আমাদের খুব সমস্যায় হচ্ছে এই কর্মসংস্থানের সঙ্গে প্রায় চার হাজার মানুষ যুক্ত যারা প্রতিদিন রুজি রোজগার হারাতে বসেছে ঠিকমতো বেতন পাচ্ছেন না বলে পরিষেবা দিতে পাচ্ছেন না।

জুলফিকার মোল্লা

Next Article

Devastating Thunderstorm: কয়েক মিনিটেই সব খতম, তাণ্ডব ঝড়ের, স্টেশনে স্টেশনে আটকে ট্রেন, দিঘা জগন্নাথ মন্দিরের রাস্তা বন্ধ

Scroll to Top