North 24 Parganas News: ছাদ বাগানে কি ভালো ফুল এবং ফল ফলান! তাহলে মিলতে পারেন পুরস্কার এবং নগদ অর্থ

North 24 Parganas News: ছাদ বাগানে কি ভালো ফুল এবং ফল ফলান! তাহলে মিলতে পারেন পুরস্কার এবং নগদ অর্থ

Last Updated:

পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে প্রতিযোগিতাও হচ্ছে। কে কত ভাল ফুলের বাগান সাজাতে পারে এই হল বিচার্য্য বিষয়। চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, গাঁদা সহ বিভিন্ন ফুলের সম্ভারে সেজে উঠেছে।

X

North 24 Parganas News: ছাদ বাগানে কি ভালো ফুল এবং ফল ফলান! তাহলে মিলতে পারেন পুরস্কার এবং নগদ অর্থ

পুষ্প মেলা পরিদর্শনে আধিকারিকরা 

উত্তর ২৪ পরগনা: আপনি বাড়িতেই ছাদ বাগানে কি ভালো ফুল এবং ফল ফলান? তাহলে মিলতে পারেন পুরস্কার এবং নগদ অর্থ।ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বোধহয় নেই। ফুলের অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাই আমরা। শীতের ফুলের সম্ভাহারে মেতে ওঠে পরিবেশ। ফুলের ডালি সেজে বসিরহাটে শুরু হলো পুষ্প প্রদর্শনী। আসলে গাছ রোপন করলে তো আর হয় না এর জন্য লাগে সঠিক পরিচর্যা ও গাছের সঙ্গে এক আত্মীক যোগ। তাহলে গাছে সুন্দর ফুল এবং ফলে ভরে ওঠে। আর তারাই হন সফল ছাদবাগানি থেকে উদ্যোক্তা।

রাজ্য সরকারের খাদ্য পরিক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দফতরের উদ্যোগে বসিরহাটের এইচএমডি স্কুল সংলগ্ন মাঠে কয়েকদিন ধরেই চলছে পুষ্প প্রদর্শনী। বসিরহাটে পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে প্রতিযোগিতাও হচ্ছে। কে কত ভাল ফুলের বাগান সাজাতে পারে এই হল বিচার্য্য বিষয়। চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, গাঁদার পাশাপাশি প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে স্যালভিয়া, পিটুনিয়া, প্যানজি, ক্লায়ান্থাস, সেলোসিয়ার মতো মরসুমি ফুলে প্রদর্শনী ভরে উঠেছে। এই পুষ্প প্রদর্শনীতে শীতকালীন বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফুলের সম্ভার উপচে পড়ছে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের গাছ‌ও এই প্রদর্শনীতে আছে। ছোট্ট মাটির পাত্রে পূর্ণ গাছের আদলে বট, চাইনিজ এলম যে গাছগুলো সহজে বেঁচে থাকতে পারে তাদের ছোট আকারে সুন্দর করে বাঁচিয়ে রাখার শিল্প যা বনসাই নামে পরিচিত।

আরও পড়ুন: Astro Tips: বুধের দারুণ চালে শীঘ্রই কপাল খুলতে চলেছে এই ৫ রাশির! টাকার সাগরে ভাসবে সবাই…

আরও পড়ুন: Kolkata Death Mystery: কলকাতায় ভয়ঙ্কর ঘটনা! গল্ফগ্রিন থেকে উদ্ধার তরুণীর গলাকাটা দেহ

প্রদর্শনীতে ছোট বোতাম থেকে শুরু করে মাঝারি ফুটবল পর্যন্ত বিভিন্ন আকারের চন্দ্রমল্লিকা ফুল প্রদর্শনীতে আছে, তেমনি আছে নানা রং ও নকশার বাহার। যারা ভালো ফুল এবং ফলের উৎপাদন করতে পেরেছে তাদের জন্য থাকছে সুদৃশ্য ট্রফি, ও নগদ অর্থ।

জুলফিকার মোল্লা

Next Article

Gangasagar Mela 2025: গয়াধামের মতোই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে হয় বালির পিণ্ডদান!

Scroll to Top