Last Updated:
South 24 Parganas Nolen Gur: শীতকাল মানেই নলেন গুড় আর গুড়ের তৈরি হরেক মিষ্টি। তবে নলেন গুড় তো অনেক খেয়েছেন। জিরেন কাটের নলেন গুড়ের নাম শুনেছেন! সব ধরনের গুড়কে টেক্কা দেবে এই গুড়ের স্বাদ। কীভাবে তৈরি হয় জানেন?
কীভাবে তৈরি হয় নলেন গুড়
জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: শীতের লোভনীয় খাবারের মধ্যে সবথেকে অন্যতম জয়নগরের মোয়া। আর এই জয়নগরের মোয়া মানেই কনকচূর ধান আর নলেন গুড়। নলেন গুড় তো অনেক খেয়েছেন। তবে জিরেন কাটের নলেন গুড়ের নাম শুনেছেন! সব ধরনের গুড়কে টেক্কা দেবে এই জিরেন কাটের নলেন গুড়। সংক্রান্তির আগে জমিয়ে ঠান্ডা পড়লে গাছকে তিনদিন জিরেন দেওয়ার পর প্রথম দিনের রসটা থেকে যে গুড় তৈরি হয়, সেটাই জিরেন গুড়।
বাঙালির কাছে শীতের আগমন মানেই নলেন গুড় বা খেজুর গুড়। নলেন গুড় বা তার থেকে তৈরি বিভিন্ন মিষ্টি শীতকালের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর স্বাদ, গন্ধ এমন যে জিভে জল চলে আসে। খেজুর গুড়কেই নলেন গুড় বলে অর্থাৎ খেজুর গাছের রস থেকে তৈরি হয় এই গুড়। কিন্তু নলেন গুড় তৈরি করা হয় কীভাবে তা অনেকেই জানেন না। জিরেন কাটের গুড়ই বা কীভাবে তৈরি হয়। জেনে নিন সেই পদ্ধতি।
সারারাত ধরে কলসিতে জমা হতে থাকে রস। পরদিন ভোরবেলা, সূর্যের আলো ফোটার আগে গাছ থেকে কলসি নামিয়ে নিতে হয়। এই ধরনের পদ্ধতিতে সাধারণ নলেন গুড় হয়। তবে জিরেন কাটের গুড় খেতে গেলে এই পদ্ধতিতে ওই গাছকে তিন থেকে চার দিন বিশ্রাম দেওয়ার পর আবারও যে রসটি পাড়া হয় যেটা দিয়ে গুড় তৈরি হয় তাকেই বলা হয় জিরেন কাঠের গুড় বলে। আর এই গুড়ের স্বাদের আলাদা মাত্রা।
South Twenty Four Parganas,West Bengal
December 01, 2025 3:29 PM IST
Nolen Gur: নলেন গুড় তো অনেক খেয়েছেন! সবচেয়ে সুস্বাদু জিরেন কাটের গুড় খেয়ে দেখুন, একবার খেলে জিভে লেগে থাকবে স্বাদ



