Last Updated:
রাজ্য সরকার নদী বাঁধ সংস্কারের জন্য বাজেটে ঘোষণা করেছে নদী বন্ধন প্রকল্প। কাজ পাওয়ার আশায় স্থানীয়রা।
নদীবাঁধ ঢেকে রাখা হয়েছে দরমা দিয়ে
দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য সরকার নদী বাঁধ সংস্কারের জন্য ঘোষণা করেছেন নদীবন্ধন প্রকল্প। আর এই প্রকল্প ঘোষণার পর সুন্দরবনের বাসিন্দারা কাজ পাবে বলে আশাবাদী। ফলে খুশির হাওয়া বইছে এলাকায়। আসলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার নদীবাঁধ সংস্কারের প্রয়োজন হয় প্রতিবছর।
এই কাজ হত ১০০ দিনের কাজের টাকায়। কিন্তু এই প্রকল্পের টাকা দীর্ঘদিন বন্ধ থাকায় কাজ পায়নি অনেকেই। ফলে অনেকেই বাধ্য হয় এলাকা ছেড়ে অন্যত্র কাজ করতে যাওয়ার জন্য। কিন্তু এই নদীবন্ধন প্রকল্পের ঘোষণার পর তারা আবার এলাকায় কাজ পাবে। ফলে নদীবাঁধের পাশাপাশি এলাকায় অর্থনৈতিক লাভ হবে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য উদয় হালদার।
আরও পড়ুন: “আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: মায়ের কোলে চেপে পরীক্ষাকেন্দ্রে, মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ‘লক্ষ্যের উচ্চতা’ ছুঁতে চায় ‘ছোট্ট তমশ্রী’
ভাঙন রোধের পাশাপাশি বিভিন্ন নদী ও জলাভূমির সংযোগ স্থাপনের মতো বিষয়ের উল্লেখ রয়েছে। বাজেটে এমন ঘোষণায় তাই আশায় বুক সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজন। স্থানীয় মানুষজন জানিয়েছেন, এত দিন শুধু ভাঙন রোধের প্রতিশ্রুতি পেয়ে এসেছি। এবার সত্যি করে ভাঙন রোধের ব্যবস্থা হচ্ছে। ভাঙন রোধের সঙ্গে কাজ এখন দুয়ের মিশেলে খুশি সকলেই।
নবাব মল্লিক
Kolkata,West Bengal
February 18, 2025 4:34 PM IST
Madhyamik Examination 2025: ইতিহাসে পাতি হাঁস নাকি উঠবে ছাঁকা নম্বর? এবারের মাধ্যমিকে কেমন হল ইতিহাসের প্রশ্নপত্র, জানুন



