Narendra Modi: সংবিধান মেনেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ, দুর্গাপুরের সভা থেকে হুঁশিয়ারি মোদির

Narendra Modi: সংবিধান মেনেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ, দুর্গাপুরের সভা থেকে হুঁশিয়ারি মোদির

Last Updated:

শুধু অনুপ্রবেশকারী ইস্যু নয়, এ দিন এসএসসি দুর্নীতি নিয়েও সরব হন প্রধানমন্ত্রী৷

দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- পিটিআইNarendra Modi: সংবিধান মেনেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ, দুর্গাপুরের সভা থেকে হুঁশিয়ারি মোদির
দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছবি- পিটিআই

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ দুর্গাপুরের সভা থেকে এরকমই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দুর্গাপুরের সভা থেকে তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল৷

গত বুধবারই বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে পথে নেমেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন দুর্গাপুরের সভা থেকে পাল্টা বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী৷ তাঁর দাবি, বিজেপি যে যে রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলিতে বাঙালিদের সম্মান করা হয়৷

এর পরেই বাংলায় অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হন প্রধানমন্ত্রী৷ তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ‘এখানে তৃণমূল নিজেদের স্বার্থে বাংলার অস্তিত্বকে সঙ্কটের মুখে ফেলেছে৷ তাই অনুপ্রবেশকারীদের বাংলায় ছাড় দিয়ে রাখা হয়েছে৷ তৃণমূল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে চ্যালেঞ্জ করছে খোলাখুলি অনুপ্রবেশকারীদের হয়ে সওয়াল করছে তৃণমূল৷ এখানে আমি একটা কথা স্পষ্ট বলে যাচ্ছি৷ যাঁরা ভারতের নাগরিক নন, অনুপ্রবেশকারী, তাঁদের সঙ্গে সংবিধান মেনেই আইনি পদক্ষেপ করা হবে৷ বাংলার অস্মিতাকে বিপদের মুখে ফেলা যে কোনও চক্রান্তকে বিজেপি আটকাবে৷’

শুধু অনুপ্রবেশকারী ইস্যু নয়, এ দিন এসএসসি দুর্নীতি নিয়েও সরব হন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে যা হচ্ছে, তাও চিন্তার৷ শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবং অপরাধের জোড়া আক্রমণ করছে তৃণমূল৷ তৃণমূলের দুর্নীতিতেই শিক্ষকদের এই অবস্থা৷ হাজার হাজার পরিবার সঙ্কটে পড়েছে৷ শিক্ষকদের অভাবে স্কুলের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎও অনিশ্চিত৷’

Scroll to Top