Last Updated:
শান্তিপুর পৌরসভার তরফে বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে সমস্ত কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে শান্তিপুরের পৌরপ্রতি সুব্রত ঘোষ শান্তিপুরের ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন করেছেন
যুগান্তকারী সিদ্ধান্ত পৌরসভার
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রাজ্যে প্রথম শান্তিপুর পুরসভার বিশেষ উদ্যোগ, বাংলা ভাষাকে মান্যতা দিয়ে শহরের সমস্ত দোকান ব্যবসায়ীদের দোকানের নাম বাংলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হল পুরসভার বোর্ড অব কাউন্সিলের মিটিংয়ে। ভিনদেশে বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার প্রতিবাদে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আন্দোলন থেকে উদ্বুদ্ধ হয়ে রাজ্যের দ্বিতীয় পুরনো পুরসভা শান্তিপুর পুরসভা রাজ্যের মধ্যে প্রথম বাংলা ভাষা নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করল।
শান্তিপুর পুরসভার তরফে বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে সমস্ত কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে শান্তিপুরের পুরপিতা সুব্রত ঘোষ শান্তিপুরের ব্যবসায়ীদের উদ্দেশে একটি বিশেষ আবেদন করেছেন। শান্তিপুর শহরের সমস্ত দোকানের নাম এবং তাদের দোকানের হোর্ডিং ও ব্যানার এবার থেকে বাংলাতেই লিখতে হবে অন্যান্য ভাষা থাকলেও বাংলাকে বিশেষ প্রাধান্য এবং বাংলা ভাষাতেই বেশি প্রাধান্য দিতে হবে। বলে এদিন বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Kolkata,West Bengal
September 14, 2025 12:09 AM IST



