Last Updated:
Nadia News: এবার সহজেই পাওয়া যাবে নদিয়ার মাজদিয়ার নলেন গুড়
মাজদিয়ার নলেন গুড়
নদিয়া: নদিয়ার মাজদিয়া বিখ্যাত নলেন গুড়ের জন্য। বাংলার খাঁটি নলেন গুড় পাওয়া যায় এখানেই। সরকার থেকে ল্যাবরেটরি তৈরি করা হয়েছে গুড় প্রস্তুত করতে, সেই গুড় পাঠানো হয় বিভিন্ন জায়গায়। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাজদিয়ায় গিয়ে গুড় নিয়ে আসা একান্তই ঝক্কির ব্যাপার। শিয়ালদহ থেকে কয়েক ঘণ্টা পর পর ট্রেন থাকলেও তা যথেষ্ট নয় সাধারণ যাত্রীদের জন্য। জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে মাজদিয়া পর্যন্ত বাস চলাচল করত একসময়, যা বেশ কিছুদিন ধরে রয়েছে বন্ধ। তবে এবার মনেরসাধ মিটতে চলেছে। এখন মাজদিয়া যাওয়া আরও সহজ।
পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হল বাস পরিষেবা। নদিয়ার কৃষ্ণনগর মাজদিয়া রাজ্য সড়কে বাসের যে সমস্ত রুট রয়েছে, তাতে দীর্ঘদিন বাস চলে না । কৃষ্ণনগর থেকে মাজদিয়া পর্যন্ত বাস এসে সেখান থেকে আবার কৃষ্ণনগর অভিমুখে ফিরে যায় । অথচ আর টি ওর তালিকায় রয়েছে ভাজনঘাট, বানপুর, গেদে এবং কাঁদাঘাটা । প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘদিন ধরে এই সমস্ত রুটে বাস বন্ধ । বাধ্য হয়ে ভাজনঘাট এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় অটো এবং টুকটুকির উপর ।
প্রায় পাঁচ বছর ধরে এই সমস্ত রুটে সম্পূর্ণরূপে বাস চলাচল বন্ধ রয়েছে । অবশেষে কৃষ্ণনগর আর টি ওর নির্দেশে চালু হল ভাজনঘাট কৃষ্ণনগর রুটে বাস পরিষেবা । দীর্ঘ পাঁচ বছর পর বাস চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা । বাস চালু হওয়ায় অল্প খরচে যেমন যাত্রীরা পৌঁছে যাবেন গন্তব্যস্থলে, তেমনি বাসের ব্যবসায়ীরা লাভবান হবে বলে মনে করছেন বাস কর্মচারীরা ।
Mainak Debnath
Kolkata,West Bengal
January 03, 2025 11:59 PM IST