Nadia Barabazar Fire: শান্তিপুর বড়বাজারে ভয়াবহ আগুন! গভীর রাতে পুড়ে ছারখার একাধিক দোকান, এলাকায় চরম আতঙ্ক

Nadia Barabazar Fire: শান্তিপুর বড়বাজারে ভয়াবহ আগুন! গভীর রাতে পুড়ে ছারখার একাধিক দোকান, এলাকায় চরম আতঙ্ক

Last Updated:

Nadia Barabazar Fire: নদিয়ার শান্তিপুর বড়বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে একাধিক দোকান পুড়ে ছারখার। দমকলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

+

Nadia Barabazar Fire: শান্তিপুর বড়বাজারে ভয়াবহ আগুন! গভীর রাতে পুড়ে ছারখার একাধিক দোকান, এলাকায় চরম আতঙ্ক

শান্তিপুর বড় বাজারে ভয়াবহ আগুন

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার শান্তিপুর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান পুড়ে ছারখার। নদিয়ার শান্তিপুর বড়বাজার তরকারি বাজারে গভীর রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায় একাধিক দোকান। বাজার জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেলে চিৎকার-চেঁচামেচিতে চারদিক সরগরম হয়ে ওঠে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না হলেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ বাহিনী। উপস্থিত হন ওসি অনুপম ঢালীসহ একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল দফতরে। শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে একটি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি বড় ইঞ্জিন এসে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সাহায্য করতে।

পুলিশ প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে জোরদার মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে।

Scroll to Top