Last Updated:
Murshidabad News: হারিয়ে যাওয়া মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ। নিজের হারানো জিনিস ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত গৃহবধূ।

রঘুনাথগঞ্জ, তন্ময় মন্ডলঃ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল জঙ্গিপুর জেলা পুলিশ। রঘুনাথগঞ্জ সদর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা হারিয়ে যাওয়া মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন। উৎসবের আবহে মুর্শিদাবাদ জেলায় এই মন ভাল করা ঘটনা ঘটেছে।
জানা যাচ্ছে, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কানুপুর এলাকার বাসিন্দা উনজেলা বিবি নামে এক গৃহবধূ তাঁর ছেলেকে দেখতে টোটোয় চেপে আবাসিক স্কুলে যাচ্ছিলেন। সেই সময় অসাবধানবশত তিনি ব্যাগটি টোটোতেই ফেলে রেখে স্কুলে ঢুকে পড়েন। পরে বুঝতে পারেন তাঁর কাছে ব্যাগ ও মোবাইল নেই।
নিজের হারানো জিনিস ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ওই গৃহবধূ। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশের জন্যই আজ আমার মানিব্যাগ ও মোবাইল ফিরে পেয়েছি। সত্যিই তাঁরা জনসেবার প্রকৃত উদাহরণ।” স্থানীয় মহলেও এই ঘটনার প্রশংসা পেয়েছে। মানুষের প্রতি পুলিশের দায়িত্ববোধ ও টোটো চালকের সততার এমন দৃষ্টান্তে গর্বিত রঘুনাথগঞ্জবাসী।
Murshidabad,Murshidabad,West Bengal
October 23, 2025 8:34 PM IST
Murshidabad News: সততার নজির! মানিব্যাগ-মোবাইল ফেরালেন টোটো চালক, পুলিশের তৎপরতায় হারানো জিনিস ফিরে পেলেন গৃহবধূ


