Last Updated:
Murshidabad Medical College: জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেলডাঙার এক বাসিন্দাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে দশটা নাগাদ ওই রোগীর মৃত্যু হয়। অভিযোগ, মৃত্যুর খবর পেয়ে ওয়ার্ডে ভাঙচুর চালান রোগীর পরিবারের সদস্যেরা।

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ মুর্শিদাবাদে ধুন্ধুমার কাণ্ড। রোগী মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর করা হল। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ওয়ার্ডে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ওয়ার্ডেই ভাঙচুর চালান রোগীর আত্মীয়েরা। এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বেলডাঙার বাসিন্দা নার্গিস বানু খাতুনকে (৫৫) মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে দশটা নাগাদ ওই রোগীর মৃত্যু হয়। অভিযোগ, মৃত্যুর খবর পেয়ে ওয়ার্ডে ভাঙচুর চালান রোগীর পরিবারের সদস্যেরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর, তাণ্ডবের এই ঘটনায় হাসপাতালের তিন তলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ মাসুম কবির (৩১), রোহন করিম (১৯), মাসুদ করিম (৩১) ও জিয়াউর রহমান (৬৬)।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 30, 2025 3:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Medical College: রোগী-মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চলল ভাঙচুর-তাণ্ডব, গ্রেফতার ৪



