Last Updated:
Murshidabad Accident: মুর্শিদাবাদের কান্দি কুলি রাজ্য সড়কের খড়সা ভাগীরথী দুধ ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার রাতে সরকারি বাসের সঙ্গে একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক টোটো যাত্রীর। হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের।

কান্দি, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: রাজ্য সড়কে টোটোর যাতায়াতে নিষিদ্ধ ঘোষণা করেছিল রাজ্যে সরকার। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্য সড়কে টোটোর দৌরাত্ম্য অটুট। সেই রাজ্য সড়কে টোটো উঠেই ঘটে গেল বিপত্তি।
মুর্শিদাবাদের কান্দি কুলি রাজ্য সড়কের খড়সা ভাগীরথী দুধ ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। শুক্রবার রাতে একটি সরকারি স্টেট বাসের সঙ্গে একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক টোটো যাত্রীর। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের।

কান্দিতে টোটোর সঙ্গে বাসের সংঘর্ষ, মৃত ২
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বারবার টোটো চালকদের বলেও কোনও লাভ হয় না। বারণ করা সত্ত্বেও তারা রাজ্য সড়কের উপর টোটো চালায়। ফলে দুর্ঘটনা ঘটে। তাই যাত্রীদের সচেতন হওয়ার সময় এসেছে। স্থানীয়রা বিকট শব্দ শুনে তড়িঘড়ি এসে টোটো চালক-সহ আহতদেরকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা দু’জনকে ম়ৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমে পড়ে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা কান্দি জুড়ে। শনিবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলেই জানা গিয়েছে।
Murshidabad,Murshidabad,West Bengal
October 24, 2025 11:16 PM IST
Murshidabad Accident: কান্দিতে ভয়াবহ দুর্ঘটনা, বিকট শব্দে ফাটল কান, বাসের সঙ্গে টোটোর জোর ধাক্কা! মৃত ২ যাত্রী, জখম আরও ৩