Murshidabad: আইনজীবীর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ! পুলিশের জালে ভুয়ো ল ক্লার্ক

Murshidabad: আইনজীবীর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ! পুলিশের জালে ভুয়ো ল ক্লার্ক

Last Updated:

Murshidabad: জানা গিয়েছে, কান্দি মহকুমা আদালতে সাবিনা বেগম নামে একজন বৈধ আইনজীবী রয়েছেন। তাঁর নাম ব্যবহার করেই ভুয়ো ল ক্লার্ক এলাকা থেকে টাকা তুলতেন বলে অভিযোগ।

Murshidabad: আইনজীবীর নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ! পুলিশের জালে ভুয়ো ল ক্লার্ক
ভুয়ো ল’ ক্লার্ক গ্রেফতার

কান্দি, মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ মুর্শিদাবাদে ভুয়ো ল ক্লার্ক গ্রেফতার। কান্দিতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাবিনা বেগম। তাঁকে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ।

জানা গিয়েছে, কান্দি মহকুমা আদালতে সাবিনা বেগম নামে একজন বৈধ আইনজীবী রয়েছেন। তাঁর নাম ব্যবহার করেই অভিযুক্ত ভুয়ো ল ক্লার্ক এলাকা থেকে টাকা তুলতেন। এই নিয়ে কান্দি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে নানাভাবে প্রতারণার ঘটনা সামনে এসেছে। এবার যেমন অভিযোগ, কান্দিতে এক বৈধ আইনজীবীর নাম ব্যবহার করে এলাকা থেকে টাকা তুলতেন এক ভুয়ো ল ক্লার্ক। এই নিয়ে কান্দি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার তদন্তে নেমে ওই ভুয়ো ল ক্লার্ককে গ্রেফতার করল পুলিশ। এদিন তাঁকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Scroll to Top