Last Updated:
যদি মরশুমের প্রথম দিকে লাগানো যায় তাহলে। দুই থেকে তিনবার ফলন পাওয়া যেতে পারে। কেটে নিলে পাশ থেকে আবার নতুন ব্রকোলি হয়।
ব্রকোলি চাষ
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ফুলকপি চাষের বদলে ব্রকোলি চাষ করেই লাভের মুখ দেখছেন কৃষকরা। সাধারণ ফুলকপির দাম কিছুটা কম বাজারে। কিন্তু রঙিন ফুলকপি বা ব্রকোলি চাষ করে লাভের মুখ দেখছেন মথুরাপুরের কৃষকরা। ব্রকোলি চাষের আরও একটি লাভের কথা জানিয়েছেন কৃষক অর্ধেন্দু মণ্ডল।
তিনি জানিয়েছেন, এই ব্রকোলি যদি মরশুমের প্রথম দিকে লাগানো যায় তাহলে। দুই থেকে তিনবার ফলন পাওয়া যেতে পারে। ব্রকোলি কেটে নিলে পাশ থেকে আবার নতুন ব্রকোলি হয়। বেশ কয়েকবছর ধরে ব্রকোলি চাষের লাভ দেখে এবছর সাত কাঠা জমিতে ব্রকোলি লাগিয়েছেন মিহির মণ্ডল নামের এক চাষি।
এবছর সেজন্য কৃষি দফতর থেকে এই বীজ দেওয়া হয়েছে। যার ফলে কৃষকরা খুবই খুশি। এলাকায় এবছর এই ব্রকোলির ব্যাপক ফলন হবে বলে আশাবাদী তিনিও। বেশ কয়েকবছর আগেও এই ফুলকপি বাজারে নিয়ে গেলেও খুব একটা বিক্রি হত না। কিন্তু এখন সেই পরিস্থিতির অনেকটাই বদলে হয়েছে। ফলে এই চাষে সাফল্য আসবে বলে মত সকলের।
South Twenty Four Parganas,West Bengal
November 07, 2025 8:54 PM IST
Money Making Tips: সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ! কৃষি দফতরের দেওয়া ব্রকোলি বীজ পেয়ে খুশি চাষিরা



