Last Updated:
Money Fraud: বিনিয়োগ অ্যাপের নাম নিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ৷ চিকিৎসকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে৷

কলকাতা: বিনিয়োগ অ্যাপের নাম নিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ৷ চিকিৎসকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে৷ ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে৷ তদন্তকারীদের অনুমান এর পেছনে রয়েছে একটি বড় চক্র৷
৩৫ লক্ষ টাকা প্রতারণার শিকার হন চিকিৎসক ডঃ রাজকুমার ভট্টাচার্য। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নকল ইনভেস্টমেন্ট গ্রুপে যোগ করিয়ে দু’মাস ধরে দশটি লেনদেনের মাধ্যমে টাকা তুলে নেয় প্রতারকরা।
তদন্তে নেমে সিআইডি এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে৷ জানা গিয়েছে অভিযুক্ত পাঁচজন হলেন দেবাশিষ রায়, প্রসেনজিৎ রঞ্জন নাথ, বেসরকারি ব্যাঙ্কের কর্মী অমিত ঘোষ এবং রিয়াজ আহমেদ।
গতকাল অভিযান চালিয়ে জাহিরুল ইসলামকে আসামের দিসপুর এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি।
তদন্তকারীদের অনুমান এর পেছনে একটা বড় চক্র কাজ করছে৷ এই র্যাকেট বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ ঘটনায় আরও অনেকে জড়িত বলেই অনুমান৷ বাদবাকিজনেরও খোঁজ চালাচ্ছে সিআইডি।
Kolkata,West Bengal
November 27, 2025 6:37 PM IST



