Migrant Birds: শীতের অতিথিদের আনাগোনা শুরু! কেলেঘাই নদীর চর যেন পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, বাড়ি বসেই উপভোগ করুণ সেই দৃশ্য

Migrant Birds: শীতের অতিথিদের আনাগোনা শুরু! কেলেঘাই নদীর চর যেন পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, বাড়ি বসেই উপভোগ করুণ সেই দৃশ্য

Last Updated:

East Medinipur Migrant Birds: শীত পড়তেই পটাশপুরের কেলেঘাই নদীর পাড়ে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু। সেই দৃশ্য উপভোগ করার জন্য সকাল থেকে নদীর ধারে ভিড় বাড়ে পর্যটক, পাখিপ্রেমী ও ফটোগ্রাফারদের।

+

Migrant Birds: শীতের অতিথিদের আনাগোনা শুরু! কেলেঘাই নদীর চর যেন পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, বাড়ি বসেই উপভোগ করুণ সেই দৃশ্য

কেলেঘাই নদীর পাড়ে পরিযায়ী পাখির মেলা

পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: শীত পড়েছে। কেলেঘাই নদীর পাড়ে দেখা মিলছে পরিযায়ী পাখিদের। পরিযায়ী পাখি আসায় খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে। রাজ্যে শীতের আমেজ শুরু হতেই বিভিন্ন জায়গায় দেখা মিলছে অতিথি পাখির দল। নভেম্বর থেকেই শুরু হয় অতিথি পাখিদের আনাগোনা। তাই এই সময় নদীর ধারে ভিড় বাড়ে পর্যটক, পাখিপ্রেমী ও ফটোগ্রাফারদের। সকাল থেকে তারা দাঁড়িয়ে থাকেন লেন্সে পাখিদের মুহূর্ত ধরে রাখার জন্য।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের কেলেঘাই নদীর পাড়ে এখন রঙিন ছবি ধরা পড়ছে। নদীর চরে সারাদিন দেখা যাচ্ছে নানা রকম পাখির ওড়াউড়ি। এ বছর কেলেঘাই নদীর ধারে এসেছে সাইবেরিয়ান ক্রেন। বাংলায় যাদের বলা হয় শামুকখোল। এরা শামুক খায়, আবার মাছও খেতে ভালবাসে। সাধারণত এরা দল বেঁধে ঘুরে বেড়ায়। নদীর পাড়, খাল-বিল আর নির্জন চর-সব জায়গাতেই দেখা যায় তাদের উপস্থিতি।

প্রতিবছরের মতো এবারও নিয়ম মেনে কেলেঘাই–বাঘুই নদীর পাড়ে ভিড় জমিয়েছে পরিযায়ী পাখির দল। ভোরবেলায় আকাশে উড়ে আসতে দেখা যায় তাদের। তারপর সারাদিন নদীর চরে খাবার খুঁজে বেড়ায় পাখিরা। সন্ধে নামলেই আবার দল বেঁধে ফিরে যায়।

জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ড. সুদীপ্ত ঘোড়াই বলেন, “এ বছর পাখির সংখ্যা স্পষ্টভাবে কম। নদীর ধারে গাছ কেটে বসতি স্থাপনে কমছে পাখিদের আশ্রয়স্থল। প্রজনন ও বিশ্রামের জায়গা নষ্ট হচ্ছে। দূষণও দ্রুত বাড়ছে, যার ফলে জল ও পরিবেশ পাখির জন্য নিরাপদ থাকছে না। এই পরিস্থিতি চললে ভবিষ্যতে আরও কমে যাবে অতিথি পাখির সংখ্যা।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্থানীয় বাসিন্দারাও একই আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, আগে নদীপাড় ভরে উঠত শামুকখোল আর জলপিপির দলে। এখন সেই দৃশ্য অনেকটাই কম। তবুও এই সময়টুকু প্রকৃতির এই অতিথিদের দেখার আনন্দে ভরে রয়েছে কেলেঘাই নদীর পাড়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Migrant Birds: শীতের অতিথিদের আনাগোনা শুরু! কেলেঘাই নদীর চর যেন পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, বাড়ি বসেই উপভোগ করুণ সেই দৃশ্য

Scroll to Top