Last Updated:
Marriage News: লখনউতে এক রেলওয়ে অফিসারের বিয়েতে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যখন তার মুম্বইয়ের গার্লফ্রেন্ড বিয়ের আগে হঠাৎ করেই উপস্থিত হয়ে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি করে।

লখনউ: উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে এক সিনেমার মতো ঘটনা ঘটেছে। এক রেলওয়ে অফিসারের ঘোড়ার গাড়িতে চড়ার আগে তার মুম্বইয়ের গার্লফ্রেন্ডের সিনেমার মনো এন্ট্রি নিয়ে তুমুল হাঙ্গামার সৃষ্টি করেছে। নিট রেজাল্ট এটাই যে, বরের বিয়েই আটকে গিয়েছে, এবং ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: কানে ইয়ার ফোন গুঁজে রেল লাইনে মোবাইলে গেম খেলছিল দুই যুবক, ট্রেনের ধাক্কায় শেষ তরতাজা প্রাণ!
জানা গিয়েছে, বরের বিয়ে ঠিক হওয়ার ঠিক আগে মেয়েটি হঠাৎ বারাতে পৌঁছে যায়। এরপরই বরের সঙ্গে বড়রকমের ঝগড়া শুরু করে। এর ফলে পাত্রীর পরিবারও ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিষয়টি পুলিশ পর্যন্ত পৌঁছালে রেলওয়ে অফিসারের বিয়ে বন্ধ হয়ে যায়।
পুরো ঘটনা ঘটেছে মোহনলালগঞ্জ এলাকায়। সেখানে এক রেলওয়ে ক্লাস ১ অফিসারের বিয়ে রিটায়ার্ড এক রেল অফিসারের মেয়ের সঙ্গে হবে বলে ঠিক হয়েছিল। রবিবার, বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠানটি একটি গেস্ট হাউসে হওয়ার কথা ছিল। সব ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু বরের মুম্বই-এর বান্ধবী সিনেমার মতো এন্ট্রি নিয়েই সবকিছু গোলমাল পাকিয়ে দেয়।
আরও পড়ুন: ঘুরতে তো ভালবাসেন! বলুন তো ভারতের কোন রাজ্যকে ‘পর্বতের রাজ্য’ বলা হয়?
বরের বর্ণনা অনুযায়ী, যখন তিনি ঘোড়ার গাড়িতে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই তার প্রেমিকা মুম্বই থেকে এসে হাজির হয়। এর ফলে সেখানে ব্যাপক ঝগড়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকে, ঘটনাটি জানার পর পাত্রীর পক্ষ থেকেও মানুষজন এসে হাজির হয়। শুভ অনুষ্ঠানের মাঝেই একটি পঞ্চায়েতও বসানো হয়। কিন্তু সেখানেও কোনও সমাধান না হওয়ায় পাত্রীর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ এসে বিয়ে আটকিয়ে দেয়।
বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। এটি একটি হাই-প্রোফাইল ঘটনা হওয়ায় পুলিশও চুপ করে রয়েছে, তবে জানা গিয়েছে যে, পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।
Kolkata,West Bengal
November 18, 2024, 9:52 PM IST