Last Updated:
Mamata Banerjee: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ সাংগঠনিক অধিবেশনে কী বার্তা দেন তা জানতে মুখিয়ে রয়েছেন সকলে।

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ সাংগঠনিক অধিবেশনে কী বার্তা দেন তা জানতে মুখিয়ে রয়েছেন সকলে। আগামী দিনে জাতীয় ও রাজ্যস্তরে দল কোন পথে চলবে এবং বিজেপির রাজনীতির বিরুদ্ধে কী ভাবে মোকাবিলা করতে হবে তার দিক নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঐদিন সভা শুরু হবে সকাল ১১টায়। দলের গাইডলাইন মেনে রাজ্যের সব প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। গত দু’দিন ধরে, দলের জেলা সভাপতিদের কাছে কিছু বার্তা পাঠানো হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে আগের অতিরিক্ত লিস্টের সঙ্গে নতুন তালিকা যুক্ত হচ্ছে। এঁরাও ২৭-এর সভায় আসবেন। উপস্থিত থাকবেন টিএমসিপির রাজ্য কমিটি ও জেলার প্রতিনিধিরা। রাজ্য সম্মেলনের সভায় যে সব জেলা সভাপতিরা আসবেন, তাঁরা হলেন, ১. এসসি এবং ওবিসি সেল। ২. এসটি সেল। ৩. সংখ্যালঘু সেল। ৪. কিসান খেত-মজুর। ৫. শহর সভাপতি। ৬. কলকাতা ওয়ার্ড সভাপতি (মাদার, যুব, মহিলা, আইএনটিটিইউসি)। এছাড়াও থাকবেন শাখা সংগঠনের রাজ্য কমিটি। ১. তৃণমূল যুব কংগ্রেস। ২. তৃণমূল মহিলা কংগ্রেস। ৩. শিক্ষা সেল (ব্রাত্য বসু)। ৪. আইএনটিটিইউসি। ৫. এসটি, এসসি, ওবিসি। ৬. কিসান খেত-মজুর। ৭. সংখ্যালঘু সেল। নির্দেশিকায় বলা হয়েছে, প্রয়োজনে শাখা সংগঠনের রাজ্য কমিটির সদস্যরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসবেন।
আরও পড়ুন: ভারতের ২০০ টাকা মানে এদেশের ১ লাখ! ৬০০০ বছরের পুরনো সভ্যতা, জানেন কোন দেশ?
মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে জেলায়, পাড়ায়, ব্লকে, অঞ্চলে, মাঠে নেমে পড়বেন তৃণমূল কংগ্রেসের সকলে। দীর্ঘ দিন পরে এই ধরনের বড় মাপের সাংগঠনিক সভা হতে চলেছে। তাই সকলেই জানতে চান মমতা বন্দোপাধ্যায় কী বলেন। তার নির্দেশকে পাথেয় করেই আগামী দিনে ময়দানে নামবে দল।
বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক ভাবে নিজেদের আরও বেশি সংঘবদ্ধ ও পোক্ত করে নিতে এখন থেকে মাঠেই থাকবে দলের কর্মীরা। একদিকে সরকারের উন্নয়ন প্রকল্পের অবিরাম প্রচার ও প্রসার। সেইসঙ্গে কোচবিহার থেকে কাকদ্বীপ দলের সংগঠনের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে আরও বেশি করে পৌঁছনো , এই বার্তাই মূলত দেওয়া হবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 26, 2025 9:45 AM IST
CPIM: ফের সিপিএমের রাজ্য সম্পাদক হলেন সেলিম, কেচ্ছায় জড়িয়ে রাজ্য কমিটি থেকে বাদ সুশান্ত