Mamata Banerjee-Anuparna Roy: ভেনিসে ইতিহাস গড়লেন বাংলার মেয়ে অনুপর্ণা, সেরা পরিচালককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee-Anuparna Roy: ভেনিসে ইতিহাস গড়লেন বাংলার মেয়ে অনুপর্ণা, সেরা পরিচালককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:

Mamata Banerjee-Anuparna Roy: বিনোদন জগতে ফের ভারতের জয়জয়কার৷ ৮২-তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব জয় করলেন বাঙালি পরিচালক অনুপর্ণা রায়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার মেয়ে এই সাফল্যে গর্বিত৷

News18Mamata Banerjee-Anuparna Roy: ভেনিসে ইতিহাস গড়লেন বাংলার মেয়ে অনুপর্ণা, সেরা পরিচালককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
News18

কলকাতা: বিনোদন জগতে ফের ভারতের জয়জয়কার৷ ৮২-তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব জয় করলেন বাঙালি পরিচালক অনুপর্ণা রায়৷ আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন পুরুলিয়ার মেয়ে৷

অনুপর্ণা রায় পরিচালিত ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’–এর জন্য অরিজন্টি’ বিভাগে তিনি এই পুরস্কার জিতেছেন। মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবন সংগ্রামের গল্প বলেছে এই ছবি৷ তাঁর এই দুর্দান্ত গল্প আন্তর্জাতিক মহলে দারুণ প্রশংসায় কুড়িয়েছে।

অনুপর্ণার এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেও ও সুমি বাঘেল৷ ছবির প্রযোজক বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং। এবং পরিচালক অনুরাগ কাশ্যপ ছিলেন অন্নপূর্ণার এই ছবির প্রেজেন্টার। তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরিচালক অনুপর্ণা রায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Mamata Banerjee-Anuparna Roy: ভেনিসে ইতিহাস গড়লেন বাংলার মেয়ে অনুপর্ণা, সেরা পরিচালককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Scroll to Top