Mamata Banerjee: জগন্নাথধামের মতোই বাঙলায় এবার দুর্গাঙ্গন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা মমতার

Mamata Banerjee: জগন্নাথধামের মতোই বাঙলায় এবার দুর্গাঙ্গন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা মমতার

Last Updated:

Mamata Banerjee: রথের আগেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই বাংলায় আরও একটি মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আগামী দিনে বাংলায় দুর্গাঙ্গন করে দেব।”

Mamata BanerjeeMamata Banerjee: জগন্নাথধামের মতোই বাঙলায় এবার দুর্গাঙ্গন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা মমতার
Mamata Banerjee

কলকাতা: দুর্গাপুজো বাঙালির আবেগ, বাঙালির ভালবাসা, বাঙলির নস্টলজিয়া! বছরের ওই ক’ট দিনের জন্য বঙলি বছরভর অপেক্ষ করে থকে! তবে, এবার প্রত্যেক দিনই হবে দুর্গাদর্শন। সেই ব্যবস্থাই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন, ” জগন্নাথধামের মতোই বাংলায় হবে দুর্গাঙ্গন। অর্থাৎ কেবল বিশেষ সময় নয়, যে কোনও সময়, যে কোনও দিন দেখা যাবে দুর্গাঠাকুর। তৃণমূল সুপ্রিমো বলেন, মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। জগন্নাথধাম যেমন করে দিয়েছি, আগামী দিন জগন্নাথধামের অনুকরণে একটা দুর্গাঙ্গন আমি বাংলায় করে দেব, সারাবছর যাতে বাংলার মানুষ আসতে পারে,পুজো করতে পরেন।”

ভোটের আগে মা দুর্গা, মা কালীকে নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা । দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মা দুর্গা, মা কালীর নাম নেওয়ায়, তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে শুরু করেছিল, এখন বিজেপির মুখ থেকে জয় ‘শ্রীরাম’ স্লোগান সরে গিয়ে দুর্গা, কালীর নামে স্লোগান বর হচ্ছে, এই নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সুপ্রিমো। নেত্রী সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, ” একটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কী ফল পেয়েছিলেন মনে আছে তো? যে অত্যাচার মহারাষ্ট্রে মতুয়াদের থেকে শুরু করে রাজবংশীর উপর— অসমে মা কালীর মন্দির ভেঙে দেওয়া হয়েছে। আজ যদি বাংলায় মা কালীর মন্দির ভাঙা হত, তাহলে আপনারা কী করতেন? ডান্স বাংলা ডান্স করতেন? আগে আপনারা বলতেন মমতা দুর্গাপুজো, সরস্বতীপুজো করতে দেয় না। আর ইলেকশনের সময় হঠাৎ করে মা দুর্গার কথা মনে পড়ল?”

প্রসঙ্গত কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এখন বছরের প্রায় আট মাস কলকাতার দুর্গাপুজোকে ঘিরে নানা ধরণের প্রচার পরিকল্পনা চলতে থাকে। শহর ছেড়ে শহরতলিতেও এই নিয়ে সারাবছর ব্যস্ততা লেগে থাকে। রাজ্যে দুর্গা পূজাকে কেন্দ্র করে পর্যটন-অর্থনীতির বিকাশ ঘটেছে। বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন। এরই মধ্যে যদি দূর্গাঙ্গন গড়ে ওঠে তাহলে পর্যটন বিকাশ ঘটবে বলে মত ওয়াকিবহাল মহলের।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: জগন্নাথধামের মতোই বাঙলায় এবার দুর্গাঙ্গন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা মমতার

Scroll to Top