Mamata Banerjee: মিলে গেল কেন্দ্রের অনুমতি, অক্সফোর্ডে ভাষণ দিতে যাচ্ছেন মমতা! লন্ডনে সাত দিনের ঠাসা কর্মসূচি

Mamata Banerjee: মিলে গেল কেন্দ্রের অনুমতি, অক্সফোর্ডে ভাষণ দিতে যাচ্ছেন মমতা! লন্ডনে সাত দিনের ঠাসা কর্মসূচি

Last Updated:

আগামী ২২ মার্চ লন্ডনে পাড়ি দেবেন মমতা। সাত দিনে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে ভাষণ দেবেন তিনি। একইসঙ্গে তিনি শিল্পবৈঠকও করবেন।

মিলে গেল কেন্দ্রের অনুমতি। লন্ডনে যাবেন মুখ্যমন্ত্রী। রয়েছে ঠাসা কর্মসূচি। (প্রতীকী ছবি)Mamata Banerjee: মিলে গেল কেন্দ্রের অনুমতি, অক্সফোর্ডে ভাষণ দিতে যাচ্ছেন মমতা! লন্ডনে সাত দিনের ঠাসা কর্মসূচি
মিলে গেল কেন্দ্রের অনুমতি। লন্ডনে যাবেন মুখ্যমন্ত্রী। রয়েছে ঠাসা কর্মসূচি। (প্রতীকী ছবি)

কলকাতা: আগামী ২২ মার্চ লন্ডনে পাড়ি দেবেন মমতা। সাত দিনে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে ভাষণ দেবেন তিনি। একইসঙ্গে শিল্পবৈঠক করবেন তিনি।

আগামী ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন। এই ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে সাধারণত কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয়। বুধবার দিল্লি থেকে সেই সবুজ সঙ্কেতই এল নবান্নে।

রাজ্যে শিল্প বিনিয়োগে জোর দিতে চাইছেন তিনি। এর আগে বাংলায় শিল্পে বিনিয়োগ আনতে তিনি ২০২৩ সালে স্পেন সফরে গিয়েছিলেন। শিল্পবৈঠক করেছিলেন দুবাইয়েও। তবে শুধু বিনিয়োগ আনাই নয়, মমতার লন্ডন সফরে প্রাধান্য পেতে চলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে ব্রিটেনের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্ক। এই সম্পর্ককে আরও দৃঢ় করা মুখ্যমন্ত্রীর অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন: মার্চে তীব্র দহনজ্বালা বাংলার দক্ষিণে, তাপপ্রবাহের সতর্কবার্তা কবে কোন জেলায়? আবহাওয়ার খবর

মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ছাড়পত্র দিল কেন্দ্র। পাঁচ দিনের সফরে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ মার্চ লন্ডন সফরে তাঁর রওনা হওয়ার কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজের জীবন সংগ্রাম থেকে রাজনীতিতে উত্থান, বাংলার নানা সামাজিক প্রকল্প, সংস্কৃতির কথা তুলে ধরবেন এই অনুষ্ঠানে।

আরও পড়ুন: যাদবপুরে এবার ৪ হাজার স্কোয়ার ফিট জায়গা চাইল লালবাজার, অশান্তি এড়াতে বড় পরিকল্পনা

সেখানে দর্শকাসনে থাকবেন ইংল্যান্ডের খ্যাতনামা এই শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক এবং পড়ুয়ারা। ২০১৫ সালে শেষবার লন্ডনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২০২০ সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে আবারও লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল হয়। ২০২৩ সালে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে যাওয়ার আগে তিনি অভিযোগ করেছিলেন, পাঁচ বছরে বহু আমন্ত্রণ এলেও তাঁকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়নি। নিয়ম মোতাবেক মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে বিদেশমন্ত্রক এই অনুমতি দেয়। স্পেন সফরের পর এ বার লন্ডন সফরের অনুমতি দিল কেন্দ্র। ২১ মার্চ কলকাতা থেকে বিমানে প্রথমে দুবাইয়ে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই লন্ডনের উড়ান ধরবেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার পাশাপাশি বেশ কয়েক জন শিল্পপতি ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকও করার কথা তাঁর।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: মিলে গেল কেন্দ্রের অনুমতি, অক্সফোর্ডে ভাষণ দিতে যাচ্ছেন মমতা! লন্ডনে সাত দিনের ঠাসা কর্মসূচি

Next Article

Jadavpur University: যাদবপুরে এবার ৪ হাজার স্কোয়ার ফিট জায়গা চাইল লালবাজার, অশান্তি এড়াতে বড় পরিকল্পনা পুলিশের

Scroll to Top