Last Updated:
Malda Tourism: প্রাচীন বাংলার গৌড় শাসনকালে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ দ্বারা নির্মিত এই মিনারের রয়েছে একাধিক ইতিহাস। ইতিহাসবিদদের মতে সুলতানি আমলে শাসন কেন্দ্রের অবস্থানকে বোঝাতে এই মিনারটি নির্মাণ করা হয়েছিল। এবং এই মিনার থেকেই সুলতানের সেনাবাহিনী গৌড় নগরীর নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখতেন।
মালদহের গৌড়ে অবস্থিত ফিরোজ মিনার
মালদহ, জিএম মোমিন: প্রাচীন ভারতের একাধিক ইতিহাস কে জানতে আজও দেশ-বিদেশ থেকে ছুটে আসেন বহু পর্যটকরা। দিল্লি, কলকাতা সহ একাধিক বড় শহরের ঐতিহাসিক স্থাপত্য গুলির ইতিহাস পর্যটকদের কাছে বিশেষ পরিচিতি পেলেও বাংলার এই জায়গার একাধিক ইতিহাস আজও অজানা অনেকের কাছে। দিল্লির কুতুব মিনার, কলকাতার শহীদ মিনার সহ বড় শহরগুলির একাধিক স্থাপত্য দেশ-বিদেশে বিশেষ পরিচিতি লাভ করেছে। তবে প্রাচীন বাংলার এককালীন রাজধানী গৌড়ে অবস্থিত এই মিনারের ইতিহাস আজও অজানা অনেকের কাছে।
প্রাচীন বাংলার গৌড় শাসনকালে সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ দ্বারা নির্মিত এই মিনারের রয়েছে একাধিক ইতিহাস। ইতিহাসবিদদের মতে সুলতানি আমলে শাসন কেন্দ্রের অবস্থানকে বোঝাতে এই মিনারটি নির্মাণ করা হয়েছিল। এবং এই মিনার থেকেই সুলতানের সেনাবাহিনী গৌড় নগরীর নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখতেন।
ইতিহাসবিদ এম আতাউল্লাহ জানান, “প্রাচীন গৌড়ের যেমন একাধিক শাসন ব্যবস্থা ও রাজত্বের ইতিহাস সম্পর্কে বইয়ের মাধ্যমে জানা যায়। তেমনই ভাবে তাদের তৈরি একাধিক স্থাপত্য ও নির্মাণ দেখলে শাসন ব্যবস্থার ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে। যদিও আজও অনেক ইতিহাস সম্পূর্ণরূপে অজানা। এই মিনারটি মূলত গৌড়ের রাজপ্রাসাদের নিরাপত্তা ঘিরে তৈরি করা হয়েছিল। শত্রুদের আগাম আক্রমণ পরিস্থিতি উপর নজর রাখতে এই উঁচু নির্মাণ তৈরি করেছিলেন হাবশী রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ। যদিও পাঁচতলা এই মিনারটি আজ ভগ্নদশা অবস্থায়।”
Maldah,West Bengal
October 06, 2025 11:16 AM IST



