Last Updated:
Malda News: মেলা জুড়ে বসে জুয়ার আসর। ঐতিহ্যগত পরম্পরা ও রীতি মেনে জুয়ায় অংশগ্রহণ করেন পুরুষ থেকে মহিলারা। শতাব্দী প্রাচীন মালদহের ঐতিহ্যবাহী এই মেলা পরিচিতি পেয়েছে জুয়াড়ি মেলা নামে। মালদহের পুরাতন মালদহ পৌরসভার মোকাতিপুর এলাকায় ধুমধাম সহিত পুজোর সঙ্গে চলে জুয়াড়ি মেলা। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জুয়াড়ি মেলায় অংশ নেন হাজার হাজার মানুষজন।
+
মালদহের পুরাতন মালদহ পৌরসভার মোকাতিপুর এলাকায় জুয়াড়ি মেলায় মহিলারা
মালদহ, জিএম মোমিন: ঐতিহ্যগত পরম্পরা মেনে পুজো হয়। তবে পুজোর পাশেই বসে বিরাট মেলা। যেমন তেমন মেলা নয়, এই মেলায় খেলা হয় জুয়া। মেলা জুড়ে বসে জুয়ার আসর। ঐতিহ্যগত পরম্পরা ও রীতি মেনে জুয়ায় অংশগ্রহণ করেন পুরুষ থেকে মহিলারা। শতাব্দী প্রাচীন মালদহের ঐতিহ্যবাহী এই মেলা পরিচিতি পেয়েছে জুয়াড়ি মেলা নামে।
মালদহের পুরাতন মালদহ পৌরসভার মোকাতিপুর এলাকায় ধুমধাম সহিত পুজোর সঙ্গে চলে জুয়াড়ি মেলা। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জুয়াড়ি মেলায় অংশ নেন হাজার হাজার মানুষজন। তবে বিশেষভাবে অংশ নেন মহিলারাই। কোথাও লুডু ও পাশা, কোথাও তাস আবার কোথাও চাকা ঘোরানো ইত্যাদি একাধিক রকম খেলায় মেতেছেন মেলায় আসা দর্শনার্থীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2025 11:22 PM IST



