
Last Updated:
Himachal Bus Accident: হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় ২৫ জন পুণ্যার্থী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কৌশাম্বি-ফতেপুর সীমান্তে কানওয়ারের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। হিমাচল প্রদেশের সোলান জেলার কুনিহার থেকে একটি বেসরকারি বাসে করে মহাকুম্ভে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা।
কলকাতাঃ হিমাচলপ্রদেশ থেকে মহাকুম্ভগামী বেসরকারি বাস দুর্ঘটনার কবলে। দুর্ঘটনায় প্রায় ২৫ জন পুণ্যার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার পর জেলাশাসক মধুসূদন হুলগি এবং পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তবও আহতদের সঙ্গে দেখা করতে যান। এই মুহূর্তে স্বস্তির বিষয়, দুর্ঘটনায় কেউ মারা যায়নি।
সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কৌশাম্বি-ফতেপুর সীমান্তে কানওয়ারের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। হিমাচল প্রদেশের সোলান জেলার কুনিহার থেকে একটি বেসরকারি বাসে করে মহাকুম্ভে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। এই সময় হাইড্রার সঙ্গে ধাক্কা লেগে সামনের দিক থেকে উড়ে যায় এই প্রাইভেট বাসটি। দুর্ঘটনার পর আহতদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ১০ জনকে মেডিক্যাল কলেজে রেফার করা হয়। এক মহিলা ভক্তের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ ডুয়ার্সের জঙ্গল ঘুরতে যাবেন? ভাবছেন সব মিলিয়ে কত টাকা লাগতে পারে? রইল খরচের খুঁটিনাটি
দুর্ঘটনায় আহতরা হলেন, মৃতদের নাম ববিতা (৪৫), নীলা দেবী (৬০), বাবুরাম শাস্ত্রী (৬০), পার্বতী (৬২), মহেন্দ্র শর্মা (৫০), রূপরাম (৪০), লেখরাজ (৫১), বাবলু (৩৯), লীলা দেবী (৬০), সীতা দেবী (৫৫), গোদাবরী দেবী (৭০), মনোহর শর্মা (৪৭), বিমলা দেবী (৫৮) ও জ্যোতি দেবী (৫৮)। মৃতদের নাম মমতা (৫৪), বাবুরাম (৬৫), মীনা শর্মা (৪৮), ধনপতি দেবী (৬৫), পবিতা দেবী (২০), সুরেন্দ্র কুমার (২০), মমতা শর্মা (৫০), নর দেবী (৪৫), তুলসীরাম (৭৫) ও রূপরাম (৪০)।
हिमाचल प्रदेश के जिला सोलन के कुनिहार से महाकुंभ स्नान हेतु प्रयागराज जा रही श्रद्धालुओं से भरी बस की कौशांबी (उत्तर प्रदेश) में हुई दुर्घटना चिंताजनक है।
स्थानीय प्रशासन द्वारा कुछ लोगों के घायल होने की बात कही गई है। सभी को चिकित्सीय परामर्श पर उपचार के लिए विभिन्न अस्पतालों…
— Jairam Thakur (@jairamthakurbjp) January 28, 2025
পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, দুর্ঘটনায় মহাকুম্ভে যাওয়া প্রায় দুই ডজন তীর্থযাত্রী আহত হয়েছেন এবং কেবলমাত্র একজন মহিলা ভক্ত গুরুতর আহত হন এবং মহিলাটি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে হাসপাতালে রাখা হয়েছে এবং তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সাইনি কোতোয়ালির কানওয়ার সীমান্তে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Kolkata,West Bengal
January 28, 2025 9:59 AM IST
Jabalpur Murder: প্রবল পারিবারিক বিবাদের জের, একই পরিবারের ৪ জনকে খুন! জানুন ঘটনাটি…