Madhyapradesh: জঙ্গলের ধার থেকে বেরিয়ে এল বাঘ, মালিককে বাঁচাতে বাঘের সামনেই ঝাঁপিয়ে পড়ল পোষ্য! মধ্যপ্রদেশের ঘটনায় চোখে জল আসবে আপনারও

Madhyapradesh: জঙ্গলের ধার থেকে বেরিয়ে এল বাঘ, মালিককে বাঁচাতে বাঘের সামনেই ঝাঁপিয়ে পড়ল পোষ্য! মধ্যপ্রদেশের ঘটনায় চোখে জল আসবে আপনারও

Last Updated:

অনেকের কাছেই তাঁদের পোষ্য জীবনের অঙ্গ হয়ে ওঠে। আর প্রিয় পোষ্যও তাঁর কাছের মানুষের জন্য সবকিছু করতে দ্বিধা করে না। প্রভুভক্তির দিক থেকে সাহিত্য থেকে বিভিন্ন চলতি কথায় উঠে আসে কুকুরের প্রসঙ্গে। ‘মানুষের পরম বন্ধু’ হিসাবে এই প্রাণীটি ঠিক কেন নিজের প্রাণ বাজি রেখেও তাঁর পরিজনকে বাঁচাতে দ্বিতীয়বার ভাবে না তা ফের প্রমাণিত হল মধ্যপ্রদেশের এক ঘটনায়।

মধ্যপ্রদেশের ঘটনায় চোখে জল আসবে আপনারও। (প্রতীকী ছবি)Madhyapradesh: জঙ্গলের ধার থেকে বেরিয়ে এল বাঘ, মালিককে বাঁচাতে বাঘের সামনেই ঝাঁপিয়ে পড়ল পোষ্য! মধ্যপ্রদেশের ঘটনায় চোখে জল আসবে আপনারও
মধ্যপ্রদেশের ঘটনায় চোখে জল আসবে আপনারও। (প্রতীকী ছবি)

ভোপাল: অনেকের কাছেই তাঁদের পোষ্য জীবনের অঙ্গ হয়ে ওঠে। আর প্রিয় পোষ্যও তাঁর কাছের মানুষের জন্য সবকিছু করতে দ্বিধা করে না। প্রভুভক্তির দিক থেকে সাহিত্য থেকে বিভিন্ন চলতি কথায় উঠে আসে কুকুরের প্রসঙ্গে। ‘মানুষের পরম বন্ধু’ হিসাবে এই প্রাণীটি ঠিক কেন নিজের প্রাণ বাজি রেখেও তাঁর পরিজনকে বাঁচাতে দ্বিতীয়বার ভাবে না তা ফের প্রমাণিত হল মধ্যপ্রদেশের এক ঘটনায়।

বাঘের সামনে এক ব্যক্তি চলে আসার পর তাঁর জীবন রক্ষা করে প্রাণ হারাল তাঁর প্রিয় পোষ্য। আর এই ঘটনায় চোখে জল গ্রামবাসীদের।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সাতনা জেলার বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পের কাছে ভারহুত গ্রামে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। ওই গ্রামেরই বাসিন্দা শিবম বারগাইয়া। তাঁর একটি জার্মান শেফার্ড ছিল। গ্রামের সকলেরই চেনা শিবমের পোষ্য জার্মান শেফার্ডটি। গ্রামবাসী সকলেরই প্রায় মুখ চেনা তার। কাউকেই সে ভাবে তেড়ে যায় না। সকলেরই পছন্দের, মিশুকে ছিল ‘বেন্থো’।

আরও পড়ুন: ২০০০ টাকার নোট… ‘খেলা শেষ’! বড় ঘোষণা করে দিল RBI, রিজার্ভ ব্যাঙ্কের ‘জরুরি’ আপডেট জানুন

গত ২৫ ফেব্রুয়ারি শিবমের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল ওই জার্মান শেফার্ডটি। তখনই ঘটে যায় দুর্ঘটনা। শিবম বলেন, ‘‘আচমকাই গ্রামের ধারের জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। ধীরে ধীরে বাঘটি এগিয়ে আসতে থাকে আমার দিকে। ভয়ে তখন পাথরের মতন দাঁড়িয়ে ছিলাম। কিন্তু আমার ‘বেন্থো’ ভয় পায়নি।’’

আরও পড়ুন: এই বছরের গরম হতে চলেছে আরও ভয়ঙ্কর! রেকর্ড গরমের সাক্ষী হতে পারে গোটা দেশ !

শিবমকে বাঁচাতে কোনও দিকে ভ্রুক্ষেপ না করেই ওই বাঘের দিকে তেড়ে যায় কুকুরটি। বাঘের একেবারে মুখোমুখি গিয়ে দাঁড়ায় সে। শিবমের কথায়, ‘‘আমার পোষ্যের অপ্রত্যাশিত আক্রমণে বাঘটি প্রথমে কিছুটা চমকে যায়। এর কয়েক মুহূর্ত পরেই বাঘটি আমাকে ছেড়ে আমার কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে। ওর গলায় কামড় বসিয়ে দেয়। বাঘের কামড় খেয়েও সে লড়াই ছাড়েনি। যদিও বাঘটির সঙ্গে লড়াইয়ে কোনওভাবেই পেরে ওঠেনি সে। তাকে মুখে করে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত গ্রামবাসীদের চিৎকার করে ছুটে এলে বাঘটি কুকুরটিকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় ।’’

বাঘের আক্রমণ থেকে উদ্ধার করে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যান শিবম। কিন্তু, বাঘের আক্রমণে মারাত্মকভাবে জখম পোষ্যটিকে বাঁচাতে পারেন নি তিনি। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিয়ে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়ায় পোষ্যের এই আত্মত্যাগে শোকে বিহ্বল শিবম। একই সঙ্গে শোকস্তব্ধ গ্রামের মানুষেরাও।

বাংলা খবর/ খবর/দেশ/

Madhyapradesh: জঙ্গলের ধার থেকে বেরিয়ে এল বাঘ, মালিককে বাঁচাতে বাঘের সামনেই ঝাঁপিয়ে পড়ল পোষ্য! মধ্যপ্রদেশের ঘটনায় চোখে জল আসবে আপনারও

Next Article

Bikash Ranjan Bhattacharya: ‘ছেঁদো যুক্তি…’, ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের যুক্তিকে তীব্র কটাক্ষ বিকাশের, ‘সাধুবাদ’ দিলেন তৃণমূলকে

Scroll to Top