LSG vs SRH: মার্শ-পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ধুলিস্যাৎ হায়দরাবাদের দম্ভ! জয়ে ফিরল এলএসজি

LSG vs SRH: মার্শ-পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ধুলিস্যাৎ হায়দরাবাদের দম্ভ! জয়ে ফিরল এলএসজি

Last Updated:

PL 2025 LSG vs SRH: আইপিএল জমিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে যে সানরাইজার্স হায়দ্রাবাদকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। বে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্সকে হেলায় হারিয়ে জয়ে ফিরল লখনউ।

News18LSG vs SRH: মার্শ-পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ধুলিস্যাৎ হায়দরাবাদের দম্ভ! জয়ে ফিরল এলএসজি
News18

আইপিএল জমিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচে যে সানরাইজার্স হায়দ্রাবাদকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। অপরদিকে, দিল্লির বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করেছিল এলএসজি। তবে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্সকে হেলায় হারিয়ে জয়ে ফিরল লখনউ। হায়দরাবাদের দেওয়া ১৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬.১ ওভারেই ম্যাচ জিতে যায় লখনউ। সৌজন্যে মিচেল মার্শ ও নিকোলাস পুরানের দানবীয় ইনিংস।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ম্যাচেও বড় রান করতে পারেনি অভিষেক শর্মা। মাত্র ৬ রান করে আউট হন তিনি। গত ম্যাচের শতরানকারী ঈশান কিশান এদিন খাতাই খুলতে পারেননি। ট্রেভিস হেডের ঝোড়ো ৪৭ ও অনিকেট ভার্মার মারকাটারি ৩৬ রান করেন। এছাড়া নীতিশ কুমার রেড্ডি ৩২ ও হেনরিক ক্লাসেন ২৬ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে হায়দরাবাদ। এলএসজির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শার্দুল ঠাকুর।

আরও পড়ুনঃ Quinton De Kock: চিয়ারলিডারের রূপে পাগল ডি’কক! তারপর যা ঘটালেন কেকেআর তারকা? জানলে অবাক হবেন

রান তাড়া করতে নেমে এডেম মার্করাম শুরুতে আউট হলেও দ্বিতীয় উইকেট বিধ্বংসী পার্টনারশিপ করে মিচেল মার্শ ও নিকোলাস পুরান। ৪৩ বলে ১১৬ রানের পার্টনারশিপ করে এলএসজির জয় নিশ্চিত করেন দেন। ৩১ বলে ৫২ রান করেন মার্শ ও ২৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন পুরান। এরপর দ্রুত কয়েকটি উইকেট পড়লেও জয় পেতে কোনও সমস্যা হয়নি। ফের ব্যাট হাতে রান পাননি ২৭ কোটির ঋষভ পন্থ। ডেভিড মিলার ১২ ও আবদুল সামাদ ২২ রানে অপরাজিত থাকেন। ২৩ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় এলএসজি।

বাংলা খবর/ খবর/খেলা/

LSG vs SRH: মার্শ-পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে ধুলিস্যাৎ হায়দরাবাদের দম্ভ! জয়ে ফিরল এলএসজি

Next Article

KKR News: ‘কেকেআরের উচিত ইডেন ছেড়ে দেওয়া’! আইপিএলের মাঝেই বোমা ফাটালেন তারকা ক্রিকেটার

Scroll to Top