Kolkata: ভর সন্ধ্যায় কলকাতার রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক ১

Kolkata: ভর সন্ধ্যায় কলকাতার রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক ১

Last Updated:

তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্তকে আটকে রাখা হয়। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত টিটাগরের বাসিন্দা

Kolkata CrimeKolkata: ভর সন্ধ্যায় কলকাতার রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক ১
Kolkata Crime

কলকাতা: ভর সন্ধ্যাবেলা কলকাতার রাস্তায় শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। জানা যায়, মঙ্গলবার সন্ধে  সাতটা নাগাদ তালতলা থানার অন্তর্গত লেলিন সরণীর কাছে ইউনিয়ন চ্যাপেল স্কুলের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন এক তরুণী।‌ তিনি পড়ুয়াদের পড়িয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা তাঁকে পিছন থেকে মাঝবয়সী এক যুবক ফলো করে।

তরুণীর অভিযোগ, যখন তিনি দেখেন বেশ কিছু ক্ষণ ধরে তাঁকে যুবক পিছু নিয়েছে, তখন তিনি যুবকের কাছে জানতে চান, কেন তাকে পিছু করা হচ্ছে। অভিযোগ, সেই সময় সেই অভিযুক্ত ব্যক্তি তরুনীর গায়ে হাত দেয়, তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ, তরুণীর হাতও মুচকে দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক।

তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্তকে আটকে রাখা হয়। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত টিটাগরের বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই তরুণীকে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছে এনআরএস হাসপাতালে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata: ভর সন্ধ্যায় কলকাতার রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক ১

Scroll to Top