Kolkata Bus Service: আদৌ মেলে প্রয়োজনীয় সরকারি বাস! বাস্তব বুঝতে ময়দানে দুই নিগমের চেয়ারম্যান। 

Kolkata Bus Service: আদৌ মেলে প্রয়োজনীয় সরকারি বাস! বাস্তব বুঝতে ময়দানে দুই নিগমের চেয়ারম্যান। 

Kolkata Bus Service: আদৌ মেলে প্রয়োজনীয় সরকারি বাস! বাস্তব বুঝতে ময়দানে দুই নিগমের চেয়ারম্যান। 

Last Updated:

Kolkata Bus Service: রাস্তায় নেই সরকারি বাস! প্রশাসনিক বৈঠকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ্যায়। পরিস্থিতি আঁচ করে রাস্তায় নামলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাস্তায় নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

কলকাতা বাস সার্ভিস

কলকাতাঃ রাস্তায় নেই সরকারি বাস! প্রশাসনিক বৈঠকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ্যায়। পরিস্থিতি আঁচ করে রাস্তায় নামলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রাস্তায় নামলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল৷

আরও পড়ুনঃ কাশতে কাশতে প্রস্রাব হয়ে যাচ্ছে? পাত্তাই দিচ্ছেন না! খুব সাবধান, বড় ক্ষতির আগে জানুন

মঙ্গলবার সকাল থেকে শহর বা শহরতলির চিত্র কিছুটা বদলালেও, খুব বেশি বদল হয়নি জেলা শহরগুলোর। বিশেষ করে এক জেলা থেকে অন্য জেলা। একই জেলার নানা প্রান্তে যাওয়ার জন্য যে বাসের দরকার তা এখনও অব্ধি রাস্তায় নামতে পারেনি। এর জন্য অবশ্য নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বলছেন, বাস কর্মীদের অভাব৷ রাস্তায় চালানোর মত বাসের অভাব থেকে গিয়েছে৷ তবে এই সমস্যা আগামী কয়েকদিনেই মিটে যাবে বলে আশাবাদী তারা।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল দূর্গাপুর-বর্ধমান রুটের একাধিক জায়গায় কথা বলেন যাত্রীদের সঙ্গে। বাসে উঠে তিনি বিভিন্ন যাত্রীদের মনোভাব বোঝার চেষ্টা করেন। অনেক যাত্রী তাঁদের জানিয়েছেন দিনের কোন কোন সময়ে, কোন কোন রুটে বাস দিলে তাঁদের চলাফেরা করতে সুবিধা হয়৷ সুভাষবাবু জানিয়েছেন, ‘সেই মোতাবেক বিভিন্ন লাভজনক রুট ও যাত্রী চাহিদার কথা মাথায় রেখে তাঁরা খুব শীঘ্রই নতুন বাস পথে নামাবেন।’

আরও পড়ুনঃ ঘড়ি ধরে ‘এই’ সময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করুন! হু হু করে ঝরবে চর্বি, শরীরও থাকবে ফিট

কোচবিহার-আলিপুরদুয়ার সন্নিহিত জায়গা বা ডিপো, স্ট্যান্ড পরিদর্শন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়৷ উত্তরের একাধিক প্রান্তিক জায়গা আছে৷ যেখানে মানুষ যাতায়াতের জন্য সরকারি বাস চাইছে৷ আবার এই নিগম শিলিগুড়ি থেকে কলকাতা, আলিপুরদুয়ার থেকে কলকাতা পর্যন্ত রোজ বাস চালায়৷ যাত্রীদের সঙ্গে কথা বলে বিভিন্ন উত্তরের জেলায়, কোন কোন রুটে বাস আরও চালালে সুবিধা হবে তার পরিকল্পনা সারছে নিগম৷ চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, ‘মানুষের চাহিদাকে সরকার সবসময় অগ্রাধিকার দেয়৷ আমরাও সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছি। তবে মঙ্গল সকালেও জেলায় সরকারি বাস ভোগান্তি চলছেই।’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Bus Service: আদৌ মেলে প্রয়োজনীয় সরকারি বাস! বাস্তব বুঝতে ময়দানে দুই নিগমের চেয়ারম্যান। 

Scroll to Top