Last Updated:
কম দৃশ্যমানতার জন্য ১টি বিমান অবতরণ ও ১০টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়তে বিলম্ব হয়। দৃশ্যমানতা খারাপ থাকায়একটি বিমান অন্যত্র ডাইভার্ট করানো হয়।

কলকাতা: রবিবার ভোর থেকেই কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় ছিল ঘন কুয়াশা। যার ফলে স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা ১০০মিটারে নেমে আসে। এর প্রত্যক্ষ প্রভাব গিয়ে পড়ে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলের উপর।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এদিন ভোর ৫টা ৪০মিনিট নাগাদ এলভিপি (লো ভিজিবিলিটি প্রসিডিউর) প্রয়োগ করা হয়। যাতে কম দৃশ্যমানতাতেও বিমান চলাচল করানো যায়। এই পদ্ধতি অবলম্বন করার পরে এদিন সকাল ৮টা পর্যন্ত মোট কলকাতা বিমানবন্দরে ১৭টি বিমান অবতরণ করতে পেরেছে এবং ২২টি বিমান অন্যত্র উড়ে গিয়েছে। কম দৃশ্যমানতার জন্য ১টি বিমান অবতরণ ও ১০টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়তে বিলম্ব হয়। দৃশ্যমানতা খারাপ থাকায় একটি বিমান অন্যত্র ডাইভার্ট করানো হয়।
রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত থাকতে পারে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 02, 2025 10:28 AM IST
Calcutta University: ক্যাম্পাসে প্রবেশ নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের! সমালোচনায় শিক্ষামন্ত্রী


