Khejuri BJP Worker Death: ময়নাতদন্তের রিপোর্টে ফারাক নেই, খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যুতে হাইকোর্টে কী দাবি রাজ্যের?

Khejuri BJP Worker Death: ময়নাতদন্তের রিপোর্টে ফারাক নেই, খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যুতে হাইকোর্টে কী দাবি রাজ্যের?

Last Updated:

গত ১২ জুলাই খেজুরিতে মৃত্যু হয় দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীরচন্দ্র পাইকের৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজের ময়নাতদন্তের রিপোর্টে বলা জানানো হয়েছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছিল দুই বিজেপি কর্মীর৷

কী জানাল হাইকোর্ট?Khejuri BJP Worker Death: ময়নাতদন্তের রিপোর্টে ফারাক নেই, খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যুতে হাইকোর্টে কী দাবি রাজ্যের?
কী জানাল হাইকোর্ট?

খেজুরিতে মৃত দুই বিজেপি কর্মীর দুটি ময়নাতদন্তের রিপোর্টে কোনও ফারাক নেই বলেই হাইকোর্টে দাবি করল রাজ্য সরকার৷ এ দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷

গত ১২ জুলাই খেজুরিতে মৃত্যু হয় দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীরচন্দ্র পাইকের৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজের ময়নাতদন্তের রিপোর্টে বলা জানানো হয়েছিল, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছিল দুই বিজেপি কর্মীর৷ যদিও প্রথম থেকেই খুনের অভিযোগে সরব ছিল দুই বিজেপি কর্মীর পরিবার৷ গতকালই হাইকোর্টে দুই বিজেপি কর্মীর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ে হাইকোর্টে৷ এসএসকেএম হাসপাতালের সেই ময়নাতদন্তের রিপোর্টে দুই বিজেপি কর্মীর দেহে আঘাতের চিহ্নের কথা উল্লেখ করা হয়৷ দুই সরকারি হাসপাতালের দুই ময়নাতদন্তের রিপোর্টে এমন ফারাকে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷

এ দিন অবশ্য শুনানিতে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, এই ঘটনায় মোট ৯ জনের বয়ান নিয়েছে পুলিশ৷ গোপন জবানবন্দি বা পুলিশের কাছে দেওয়া বয়ানে কেউ-ই আঘাত, অত্যাচারে মৃত্যুর কথা জানাননি। অ্যাডভোকেট জেনারেল আরও দাবি করেন, ‘প্রথম ময়নাতদন্তের ভিডিও ফুটেজও রয়েছে৷ কোথাও আঘাতের চিহ্ন ছিল না।’ তিনি আরও যুক্তি দেন, ‘ময়নাতদন্তে আঘাতের চিহ্ন আসতে পারে, এটা সম্ভব। চিকিৎসকদের সঙ্গে কথা বলেই জেনেছি। প্রথম ময়নাতদন্তের পর দেহ সংরক্ষণে গাফিলতি থাকতে পারে, সেখানে আঘাতের চিহ্ন আসতে পারে। দেহে পচন ধরার পর এ রকম কিছু পরিবর্তন হতে পারে। ফলে, দুই ময়নাতদন্তে তাই কোনও ফারাক নেই।’ দুই ময়নাতদন্তে কোনও সংশয় বা ধোঁয়াশা নেই বলেই দাবি করেন অ্যাডভোকেট জেনারেল৷

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘ময়নাতদন্ত নিয়ে মতামত আমার নয়। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট সরকারি হাসপাতালের চিকিৎসকদের। আদালত বিশেষজ্ঞদের বিশ্বাস করবে না অন্যকিছু ভাববে?’ অ্যাডভোকেট জেনারেল জানান, ‘রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার জন্য সময় দেওয়া হোক৷’

মৃত দুই বিজেপি কর্মীর পরিবারের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় আদালতকে জানান, ‘দুই মৃত্যুতেই তদন্তভার পরিবর্তন চেয়ে আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে৷’ মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Khejuri BJP Worker Death: ময়নাতদন্তের রিপোর্টে ফারাক নেই, খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যুতে হাইকোর্টে কী দাবি রাজ্যের?

Scroll to Top