Kestopur housewife murder update: কালীঘাটে গিয়ে প্রেমিককে বিয়ে করেছিলেন গৃহবধূ? কেষ্টপুর কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Kestopur housewife murder update: কালীঘাটে গিয়ে প্রেমিককে বিয়ে করেছিলেন গৃহবধূ? কেষ্টপুর কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Kestopur housewife murder update: কালীঘাটে গিয়ে প্রেমিককে বিয়ে করেছিলেন গৃহবধূ? কেষ্টপুর কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

ধৃত প্রেমিক স্বীকার করেছে, সম্প্রতি স্বামী এবং সন্তানের থাকার কারণ দেখিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ওই তরুণী৷

কেষ্টপুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য৷ প্রতীকী ছবি

বিবেক দাস, কলকাতা: তদন্তে নেমে চার ঘণ্টার মধ্যেই নাগেরবাজার এলাকা থেকে কৌশিক সাহা নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ অভিযুক্তের সঙ্গে মৃত গৃহবধূর ফেসবুকে পরিচয় হয়৷ এর পরেই দু জনের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়৷

এ দিন বিধাননগর পুলিশের ডিসিপি (এয়ারপোর্ট) ঐশ্বর্য সাগর জানান, সাত বছর আগেই বিয়ে হয় ওই গৃহবধূর৷ তাঁর একটি তিন বছরের শিশুপুত্রও রয়েছে৷ ওই শিশুটি শোভাবাজারে দাদু-ঠাকুমার কাছে থাকত৷ স্বামীর সঙ্গে গত কয়েক মাস ধরে কেষ্টপুরের রবীন্দ্র পল্লি এলাকায় ভাড়া থাকছিলেন ওই গৃহবধূ৷

আরও পড়ুন: খুনের পর গলা কাটা হয়! ময়নাতদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট! কাটা মাথা উদ্ধার কাণ্ডে আটক ১!

জেরায় ধৃত কৌশিক সাহা দাবি করেছে, গত দু বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল৷ ফেসবুকেই ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় তাঁর৷ এর পর সেই সম্পর্ক গড়ায় প্রেমে৷ দু জনের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়৷ জেরায় ধৃত কৌশিক আরও দাবি করেছে, কালীঘাটে গিয়ে বিয়েও করেছিলেন তাঁরা৷

ধৃত প্রেমিক স্বীকার করেছে, সম্প্রতি স্বামী এবং সন্তানের থাকার কারণ দেখিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ওই তরুণী৷ যদিও এই প্রস্তাবে রাজি হননি কৌশিক৷ শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ গৃহবধূর স্বামী বেরিয়ে যাওয়ার পর কেষ্টপুরে ওই গৃহবধূর বাড়িতে যান কৌশিক৷ সেখানে ফের একবার দু জনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়৷ ওই গৃহবধূ কৌশিককে জানিয়ে দেন, এই সম্পর্কে তিনি আর থাকতে পারবেন না৷

এর পরই সেই আক্রোশ থেকেই শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করে কৌশিক৷ বিছানার উপরে প্রেমিকার দেহ ফেলে রেখে বাইরে থেকে দরজা তালা বন্ধ করে চলে আসে কৌশিক৷ কারণ সদর দরজার দুটি চাবির একটি থাকত ওই গৃহবধূর কাছে, একটি থাকত তাঁর স্বামীর কাছে৷ রাতে বাড়ি ফিরে ঘরে ঢুকে গৃহবধূর মৃতদেহ দেখতে পান তাঁর স্বামী৷

গৃহবধূর স্বামী জানিয়েছেন, কাজে বেরনোর পর বেলা সাড়ে এগারোটা নাগাদ ফোন করলেও স্ত্রী ফোন তোলেননি৷ এর পরেও একাধিকবার চেষ্টা করেও স্ত্রীকে ফোনে পাননি তিনি৷ তদন্তে নেমে গৃহবধূর ফেসবুক অ্যাকাউন্টের সূত্রেই খোঁজ মেলে কৌশিকের৷ সিসিটিভি ফুটেজ এবং মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেও ঘটনাস্থলে কৌশিকের উপস্থিতির প্রমাণ মেলে৷ রাতেই তাঁকে নাগেরবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃত কৌশিককে আজ আদালতে পেশ করে ১৪ দিনের জন্য হেফাজতে চাওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kestopur housewife murder update: কালীঘাটে গিয়ে প্রেমিককে বিয়ে করেছিলেন গৃহবধূ? কেষ্টপুর কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Scroll to Top