Last Updated:
Kasba Law College Update: কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র জামিনের আবেদন করেন আলিপুর জেলা ও দায়রা আদালতে৷

কলকাতা: কসবা আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের মামলায় আলিপুর জেলা ও দায়রা আদালতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর জামিন মামলার শুনানি৷ কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র জামিনের আবেদন করেন আলিপুর জেলা ও দায়রা আদালতে৷
আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন শুনানির দিন ধার্য্য করে আদালত৷ সব পক্ষের সওয়াল জবাব শেষে আপাতত অর্ডার রিজার্ভ রাখেন বিচারক৷ ৮২ দিন ধরে হেফাজতে আছেন। কো-অ্যাকিউসড জামিন পেয়েছেন। জামিনের আবেদন করছি। জামিন দেওয়া হোক মহিলা স্বেচ্ছায় গিয়েছিলেন। একসঙ্গে খাওয়াদাওয়া করেন। তারপর অভিযোগ করেছেন।
সরকারি আইনজীবী জানান, জামিনের বিরোধিতা করছি। আগেও জমিন খারিজ হয়েছে। তিনি আরও জানান, এই মামলায় চার্জশিট হয়েছে। বিচারকের কাছে মেডিক্যাল রিপোর্টের নথি দিয়ে ঘটনার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। মেডিক্যাল রিপোর্টে উল্লিখিত ইনজুরির মার্ক-সহ বিস্তারিত দেখার অনুরোধ করেন বিচারককে৷ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২ ডিসেম্বর৷
Kolkata,West Bengal
November 29, 2025 2:32 PM IST



