Last Updated:
গত ৫ মার্চ জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ১৩ বছর বয়সি ওই কিশোর৷ এর পরই পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার৷

কানপুর: স্ত্রী এবং বান্ধবীরা শারীরিক মিলনে আপত্তি জানিয়েছিলেন৷ আর সেই যৌন তাড়না থেকেই ১৩ বছর বয়সি এক কিশোরকে অপহরণ করে খুন করল দুই যুবক৷ খুনের পর কিশোরের দেহ একটি কুয়োর মধ্যে ফেলে দেয় তারা৷
নারকীয় এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে৷ এই ঘটনায় হুসেইনি নামে এক অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ খোঁজ চলছে আজহার নামে দ্বিতীয় অভিযুক্তের৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত ৫ মার্চ জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ১৩ বছর বয়সি ওই কিশোর৷ এর পরই পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার৷ তদন্তে নেমে প্রথমে হুসেইনি নামে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ এর পরই একটি কুয়ো থেকে উদ্ধার হয় কিশোরের দেহ৷
ধৃত ওই যুবক পুলিশকে জানিয়েছে, ওই কিশোরের সঙ্গে তাদের পরিচয় ছিল৷ একজন যৌনকর্মীর সঙ্গে আলাপ করতে নিয়ে যাবে বলে ওই কিশোরকে নিজেদের সঙ্গে নেয় তারা৷ এর পর একটি জঙ্গলে নিয়ে গিয়ে ওই কিশোরকে ধর্ষণ করে খুন করে দুই যুবক৷ তার পর কিশোরের দেহটি একটি কুয়োর মধ্যে ফেলে দেয় তারা৷
আরও পড়ুন: সামনে পুলিশ, দু প্যাকেট মাদক গিলে খেল যুবক! কয়েক মিনিটেই ভয়ঙ্কর পরিণতি
ধৃত যুবক পুলিশকে জানায়,’আমার বান্ধবী এবং আজহারের স্ত্রী জানিয়ে দেয়, একমাস তাঁরা আমাদের সঙ্গে কোনও শারীরিক সম্পর্কে লিপ্ত হবে না৷ কিন্তু আমরা সঙ্গমে লিপ্ত হতে মরিয়া হয়ে উঠেছিলাম৷ একমাস আমরা কী করব, তা ভেবেই ওই কিশোরকে ধর্ষণ করব বলে ঠিক করি৷’
কীভাবে রহস্যের কিনারা করল পুলিশ?
পুলিশ জানিয়েছে, ওই কিশোর নিখোঁজ হওয়ার পরদিন হুসেইনি নামে ওই যুবক নিজেই কিশোরের পরিবারের সঙ্গে দেখা করে বলে, কোনও অপহরণকারী মুক্তিপণ চেয়ে মেসেজ করেছে কি না, মোবাইলে তা দেখতে৷ এর পরই কিশোরের কাকার মোবাইলে দশ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একটি মেসেজ খুঁজে পান পরিবারের সদস্যরা৷ এর পর জানা যায়, ওই কিশোর যেদিন নিখোঁজ হয় সেদিন এলাকায় ছিল না হুসেইনি নামে ওই যুবক৷ পরের দিন বাড়ি ফেরে সে৷
এই তথ্য জেনে সন্দিহান হয়ে পড়েন কিশোরের পরিবারের সদস্যরাও৷ বিষয়টি পুলিশকে জানানো হয়৷ পুলিশ হুসেইনিকে চেপে ধরতেই কিশোরকে অপহরণ করে খুনের কথা স্বীকার করে সে৷
অভিযুক্ত একজনকে গ্রেফতার করা সম্ভব হলেও আজহার নামে দ্বিতীয় অভিযুক্ত এখনও নিখোঁজ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
Kolkata,West Bengal
March 10, 2025 6:51 AM IST
Viral Video: ট্রেন থেকে নামছিলেন মহিলা, দেখেই ছুট লাগালেন পুলিশকর্মী, তারপর যা ঘটল…, দেখলে ভয়ে কাঁপবেন, ভিডিও ভাইরাল

