Kalyan Banerjee: ‘১৪ দিন নাচ গান করলেই…’ ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা! বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ

Kalyan Banerjee: ‘১৪ দিন নাচ গান করলেই…’ ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা! বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ

Last Updated:

Kalyan Banerjee: ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা। হুগলির উত্তরপাড়ায় একটি রক্তদান শিবির অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়Kalyan Banerjee: ‘১৪ দিন নাচ গান করলেই…’ ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা! বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ
কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা। হুগলির উত্তরপাড়ায় একটি রক্তদান শিবির অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, “আমি সরকারের কাছে আবেদন করব হাসপাতালে সব লাইভ স্ট্রিমিং করুন৷ কোন ডাক্তার কী কাজ করছে, না করছে, পেশেন্টদের কী চিকিৎসা করছে, সব আমরা যেন দেখতে পাই। সব যেন রোগীর আত্মীয়রাও দেখতে পান৷”

এরপরেই জুনিয়র চিকিৎসকদের তীব্র নিশানা করে কল্যাণ বলেন, “নিজেরা হাসপাতালে কাজ করবে না। রোগীদের বড় বড় নার্সিংহোমে পাঠিয়ে দেবে। কিন্তু কোনও সিনিয়র ডাক্তার এই পথে যায়নি। তাঁরা জানেন মানুষের পরিষেবা তাদের কাছে বড়। হঠাৎ করে কয়েকজন ছেলে মেয়ে বিপ্লব আরম্ভ করল।”

আরও পড়ুন: ঠান্ডার কামড় রাজ্যে রাজ্যে…! দিল্লিতে পারা নামল ১১ বিহারে ১২! কী হতে চলেছে বাংলায়? এল আবহাওয়ার ‘নতুন’ হুঁশিয়ারি!

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শোনা যায় হুঁশিয়ারির সুর। তৃণমূল সাংসদ বলেন, “সব বন্ধ করে দেব। বাংলাদেশে হয়েছিল না, ভাবল ১৪ দিন এইরকমভাবে নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই, ভাবল ১৪ তলায় উঠে সরকার গঠন করে দেবে। এসব হয় নাকি!”

আরও পড়ুন: মানুষ ‘বুড়ো’ হতে শুরু করে কোন ‘জিনিসের’ অভাবে জানেন…? চমকে দেবে গবেষণা! সতর্ক হন…!

এরপরেই বাম-বিজেপিকে একহাত নিয়ে কল্যাণ বলেন, “পশ্চিমবঙ্গে আর অন্য কোনও রাজনৈতিক দল নেই। সিপিএমকে দেখতে পান কোথাও? নির্বাচন হয়, একটু নাটক করে, কেউ গান করে। গিটার বাজালো, চলে গেল। আর কোথাও কিছু নেই। বিজেপির তো হাল খারাপ। লিখে রাখুন ২০২৬ সালে বিজেপির কোনও বিরোধী দলনেতা হবে না। ৩০ টাও সিট পাবে না। কারা যায় কলকাতার হাসপাতালে। যাঁরা ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন জাগো, রাত জাগো, বিশ্ব জাগো করল তাঁরা যায় না। সেই লোকেরা যায় না।”

রানা কর্মকার

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kalyan Banerjee: ‘১৪ দিন নাচ গান করলেই…’ ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা! বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ

Scroll to Top