Last Updated:
Kali Puja 2025:আগে ঘন জঙ্গলে ঘেরা ছিল এই এলাকা, মা কালীর দর্শন পাওয়া ছিল অত্যন্ত দুর্লভ।তাই এই দেবীর নাম ‘দুর্লভা কালী’।
ঠাকুরের ছবি
পূর্ব বর্ধমান,লাকুড্ড,সায়নী সরকার: প্রতি রাতে শিয়ালকে ভোগ নিবেদন করা হয় এই মন্দিরে। দেবীকে ভোগে দেওয়া হয় শোলমাছ পোড়া।মন্দির ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী।কথিত আছে এই স্থানেই বর্ধমানের মহারাজাকে অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখিয়ে ছিলেন সন্ন্যাসী গোকুলানন্দ ব্রহ্মচারী।
পূর্ব বর্ধমানের লাকুড্ডি এলাকায় অবস্থিত দুর্লভা কালীবাড়ি। আগে ঘন জঙ্গলে ঘেরা ছিল এই এলাকা, মা কালীর দর্শন পাওয়া ছিল অত্যন্ত দুর্লভ।তাই এই দেবীর নাম ‘দুর্লভা কালী’।গোকুলানন্দ ব্রহ্মচারী তাঁর পৈতের পর বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং ঘুরতে ঘুরতে এসে পৌঁছান জঙ্গল ঘেরা এই লাকুড্ডি এলাকায়। সেখানেই শুরু করেন মা কালী সাধনা।সেই সময় এই এলাকার দিয়ে প্রবাহিত হত বেহুলা নদী, পাশেই ছিল একটি পুকুরও।দেবী গোকুলানন্দ ব্রহ্মচারীকে স্বপ্নাদেশ দেন দেবী তাকে উদ্ধার করে প্রতিষ্ঠা করার জন্য। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি দেবীকে উদ্ধার করেন এবং এনে প্রথমে তালপাতার ছাউনি করে আরাধনা শুরু করেন।
দেবীর মূর্তিতেও রয়েছে বিশেষত্ব। বর্তমানে মূর্তিটি শ্বেত পাথরের তৈরি। এর আগে মূর্তিটি ছিল অষ্টধাতুর, তার আগে ছিল বেলকাঠের একটি মূর্তি।দেবী এখানে তন্ত্র মতে পূজিত হন। বিশেষ বিশেষ পুজোর সময় দেবীর ভোগে দেওয়া হয় শোলমাছ পোড়া । ভোগ প্রথমে দেওয়া হয় সন্ন্যাসী গোকুলনন্দের সমাধিতে, তার পর পঞ্চমুণ্ডি আসনে এবং তারপরে ভোগ নিবেদন করা হয় দেবীকে। এছাড়াও বছরের অন্যান্য সময় সোমবার দেওয়া হয় পায়েস ভোগ। মঙ্গলবার, শনিবার ও রবিবার দেওয়া হয় খিচুরি ভোগ।বুধ, বৃহস্পতি, শুক্রবার আলু ভাতে, ঘি, ভাত দেওয়া হয় ভোগ হিসেবে।
Kolkata,West Bengal
October 18, 2025 11:04 PM IST
Kali Puja 2025: ভোগে দেওয়া হয় শোল মাছ পোড়া! নিবেদন করা হয় শিয়ালকে! প্রাচীন দুর্লভা কালীমন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়



