Jalpaiguri News: ঘুম ভাঙতে না ভাঙতেই সাতসকালে বাড়ির দরজায় হাজির জীবন্ত রাধারাণী! পুরাতন ঐতিহ্য টিকে রয়েছে এই জায়গায়

Jalpaiguri News: ঘুম ভাঙতে না ভাঙতেই সাতসকালে বাড়ির দরজায় হাজির জীবন্ত রাধারাণী! পুরাতন ঐতিহ্য টিকে রয়েছে এই জায়গায়

Last Updated:

সকাল হতেই বাড়িতে বাড়িতে দেখা মিলছে জীবন্ত রাধারাণীর! অবাক হচ্ছেন?

X

Jalpaiguri News: ঘুম ভাঙতে না ভাঙতেই সাতসকালে বাড়ির দরজায় হাজির জীবন্ত রাধারাণী! পুরাতন ঐতিহ্য টিকে রয়েছে এই জায়গায়

গ্রাম বাংলার ঐতিহ্য কার্ত্তিক মাসের হরিনাম সংকীর্তন

জলপাইগুড়ি: সকাল হতেই বাড়িতে বাড়িতে দেখা মিলছে জীবন্ত রাধারাণীর! অবাক হচ্ছেন? গ্রাম বাংলার পুরাকালের কিছু রীতিনীতি, নিয়ম, ঐতিহ্যের মধ্যে অন্যতম নগরকীর্তন। পুজো পার্বণ মিটতেই জলপাইগুড়ির সদর ব্লক সংলগ্ন রাখাল দেবী এলাকাতে সকাল হতেই চোখে পড়ছে এই ছবি। কার্তিক মাস, যা বাংলার কৃষি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ সময়, গ্রামাঞ্চলে রাধারাণী নাচের আয়োজন করা হয়। নাচের মাধ্যমে রাধা-কৃষ্ণের প্রেমের মাধুর্য এবং তাদের জীবনের নানা ঘটনার অভিব্যক্তি তুলে ধরা হয়। গ্রামবাংলার বিভিন্ন প্রথা, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে নিয়ে সঙ্গীতের সঙ্গে মিলিয়ে পরিবেশিত হয়। নগর কীর্তনের পাশাপাশি শিশুদের রাধা কৃষ্ণ ও সখি সাজিয়ে এলাকায় বেরিয়েছেন মহিলারা।

এই দলের প্রধান পুষ্পরানি কর জানান, “কার্তিক নগর কীর্তনের পাশাপাশি আমরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে রাধা কৃষ্ণ ও সখী সাজিয়ে নৃত্য পরিবেশন করে থাকি। আজও এই আয়োজন করা হয়েছে।” জানা যায়, তাদের এই কর্মসূচি একাদশীর দিন থেকে শুরু হয়েছে, চলবে আগামী একাদশী পর্যন্ত। রাখাল দেবীর বিশ্বাস পাড়া থেকে এই কীর্তনের শুভারম্ভ করা হয়েছে।

আরও পড়ুন: ১০-১২ হাজার পাখি! শীত পড়তেই জলপাইগুড়িতে বাড়ছে অতিথিদের ভিড়, দেখে নিন আগমন হল কাদের

আরও পড়ুন: স্বামী থেকেও নেই, জীবন নিয়ে চলেছে অগ্নিপরীক্ষা! তবু মুখে হাসি, দু’চাকায় তনুর একার সংসার!

মাস শেষ হয়ে যাওয়ার পর একটি অনুষ্ঠান রয়েছে এই দলটির। কীর্তনের পাশাপাশি ঐদিন প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকছে বলেই জানান পুষ্পরাণী কর। বিলুপ্ত হয়ে যাওয়া এই ঐতিহ্যকে এখনো ধরে রাখায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও।

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Jalpaiguri News: ঘুম ভাঙতে না ভাঙতেই সাতসকালে বাড়ির দরজায় হাজির জীবন্ত রাধারাণী! পুরাতন ঐতিহ্য টিকে রয়েছে এই জায়গায়

Scroll to Top