Last Updated:
শীঘ্রই মিজোরামের রাজধানী শহরে রেল পরিষেবা শুরু

মিজোরাম: মিজোরামের রাজধানী শহর আইজল, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে নতুন রেললাইন প্রকল্পের সমাপ্তির সঙ্গে প্রথমবারের মতো ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে চলেছে ভৈরবী-সাইরাং। রাজধানী সংযোগ প্রকল্পের অংশ হিসেবে গৃহীত এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো মিজোরামের জন্য ভ্রমণ এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা ব্যাপকভাবে বৃদ্ধি করবে। একবার চালু হলে, রেল পরিষেবা আইজল থেকে অল্প দূরে সাইরাং পর্যন্ত প্রসারিত হবে, যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
এই রূপান্তরমূলক বিকাশের প্রত্যাশায়, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) রাজ্যের অন্তর্মুখী এবং বহির্গামী উভয় পর্যটনকে উন্নত করার জন্য চলতি বছরের অগাস্টে মিজোরাম সরকারের সঙ্গে দুই’বছরের মউ স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, আইআরসিটিসি ফ্রন্ট-এন্ড মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করবে। এই সহযোগিতার লক্ষ্য মিজোরামের প্রাণবন্ত সংস্কৃতি সম্পর্কে বিশেষ তথ্য-সহ পরিবহণ, আবাসন, লোকাল ডেষ্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি এবং পরিষেবা প্রদানকারীদের বিকাশ করা। এর মধ্যে রয়েছে উৎসবের রঙিন সাজসজ্জা, যেখানে নানা সম্প্রদায় ভোজ, বেম্বো ডান্স, লোকসঙ্গীত এবং অর্থপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হয়। সাংস্কৃতিক উৎসবের বাইরেও, মিজোরাম সমৃদ্ধ নানা মনমুগ্ধকর পর্যটন স্থলে। রয়েছে পান্না উপত্যকা, সবুজ পাহাড়, নির্মল জলপ্রপাত। রাজ্যে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে
এই চুক্তিটি আইআরসিটিসি-র ‘ডিসকভার এনই বিয়ন্ড গুয়াহাটি’ প্রোগ্রামের অধীনে একটি বিশেষ পর্যটন ট্রেন চালু করার পরিকল্পনাও রয়েছে।
Kolkata,West Bengal
August 12, 2025 8:53 AM IST



