Last Updated:
Indian Railways: ।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই-এর চাল, চিনি, লবণ, খাদ্য উপয়োগী তেল, খাদ্য শস্য, সার, ট্যাংক, কয়লা ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহন করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

: ফেব্রুয়ারিতে ১১৩৭টি পণ্যবাহী রেক আনলোডে সফলউত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।উত্তর পূর্বের রাজ্যগুলিতে পণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)। লজিস্টিক্স ও পরিকাঠামোকে উন্নত করার উপর গুরুত্ব বাড়িয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এই অঞ্চলের যোগান শৃঙ্খল ব্যবস্থাপনা ও অর্থনৈতিক বৃদ্ধিকে উন্নত করার লক্ষ্যে পণ্যবাহী রেক আনলোডিং অপারেশনকে ক্রমাগত উন্নত করে চলেছে।
২০২৫-এর ফেব্রুয়ারিতে সমগ্র উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে-তে ১১৩৭টি রেক আনলোড করা হয়েছে এবং ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আনলোড হওয়া রেকের মোট সংখ্যা হয়েছে ১১,৮০৩। ২০২৫-এর ফেব্রুয়ারি মাসে পণ্যবাহী ট্রেনের মোট ৫৮৯টি পণ্যবাহী রেলের রেক আনলোড হয়েছে অসমে। যার মধ্যে ২৬৮টিতে আবশ্যকীয় সামগ্রী লোড করা ছিল। ত্রিপুরায় ১১৩টি রেক, নাগাল্যান্ডে ১৯টি রেক, অরুণাচল প্রদেশে ০৯টি রেক, মণিপুরে ১২টি রেক, এবং মিজোরামে ০৯টি রেক আনলোড করা হয়েছে।
এ ছাড়াও, ২০২৫-এর ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২০০টি পণ্যবাহী রেক এবং বিহারে ১৮৬টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই-এর চাল, চিনি, লবণ, খাদ্য উপয়োগী তেল, খাদ্য শস্য, সার, ট্যাংক, কয়লা ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহন করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্নঅ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
এর ফলে, অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি পণ্য আনলোডিংয়ের ক্ষেত্রেও অতিরিক্ত বৃদ্ধি ঘটেছে।কোভিড পরবর্তী সময় থেকেই ধাপে ধাপে বাড়ানো হচ্ছে রেল পথে পণ্য পরিবহণ। উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে সড়কপথে পণ্য পাঠানো মুশকিল। পণ্য পাঠানোর জন্য নির্ভর করতে হয় রেল পথের উপর। সময় ও খরচ সাশ্রয়ী এই পরিবহণ ব্যবস্থাই এখন পছন্দ ব্যবসায়ীদের। পণ্য পরিবহণে গতি আনতে বাড়ানো হচ্ছে পরিকাঠামো।
Abir Ghosal
Kolkata,West Bengal
March 24, 2025 11:27 AM IST
Meerut Murder Update: প্রেমিকার স্বামীর পাঠানো টাকায় চলত জুয়াখেলা! আইপিএল-এ বাজি ধরত! মুসকানের সঙ্গে বিলাসী জীবনে নিয়মিত বেড়াতেও যেত বেকার সাহিল



