Last Updated:
Indian Railway: শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মীনার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় এক মহিলা যাত্রীর জীবন রক্ষা পেল।

নৈহাটি: নৈহাটি স্টেশনে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন মহিলা। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মীনার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় এক মহিলা যাত্রীর জীবন রক্ষা পেল। ঘটনাটি ঘটে যখন শ্রী মীনা ৪ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত ছিলেন। হঠাৎই তিনি দেখতে পান এক মহিলা অসাবধানতাবশত প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝে বিপজ্জনক ফাঁকে পড়ে গিয়েছেন।
মুহূর্ত বিলম্ব না করে, জসরাম মীনা দ্রুততার সঙ্গে এগিয়ে যান। নিজের শারীরিক সক্ষমতা ও উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি মহিলাকে নিরাপদে টেনে তোলেন। ট্রেনটি তখন ছাড়বার মুখে ছিল, তাই শ্রী মীনার এই দ্রুত পদক্ষেপ এক নিশ্চিত দুর্ঘটনা এড়িয়ে গেল। উদ্ধার হওয়া মহিলাটি আতঙ্কে ছিলেন, তবে ঈশ্বরের কৃপায় তেমন কোনও আঘাত লাগেনি।
তিনি জসরামের প্রতি তাঁর অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। স্টেশনে উপস্থিত অন্যান্য যাত্রীরাও ম্যানেজার জসরাম অসাধারণ সাহসীকতার জন্য তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ও সাধুবাদ দেন। এই ঘটনা রেলওয়ে কর্মীদের কর্তব্যনিষ্ঠা ও যাত্রী সুরক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।
শিয়ালদহের সিনিয়র ডিসিএম শ্রী জসরাম মীনার এই সময়োচিত পদক্ষেপ নিঃসন্দেহে এক বড় বিপদ থেকে যাত্রীকে রক্ষা করেছে এবং জননিরাপত্তার ক্ষেত্রে তাঁর দায়িত্ববোধের পরিচয় দিয়েছে।
শিয়ালদহের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা এই প্রসঙ্গে বলেন, “যাত্রীদের কাছে অনুরোধ, তাঁরা যেন ট্রেন থেকে ওঠা-নামার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন এবং প্ল্যাটফর্ম ও ট্রেনের মধ্যেকার ফাঁক সম্পর্কে সর্বদা সচেতন থাকেন।” যদিও যাত্রীদের অভিযোগ একাধিক স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন ও রেলের মধ্যে ফাঁক এতটাই যে ভীড়ের সময় দুর্ঘটনা ঘটে যায়।
Kolkata,West Bengal
Indian Railway: প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝে বিপজ্জনক ফাঁকে আটকে গেল মহিলার পা! তারপর যা হল…নৈহাটি স্টেশনে বড় কাণ্ড
Pakistani Woman in West Bengal: পাকিস্তানের রাওয়ালপিণ্ডির মেয়ে চন্দননগরে গৃহবধূ! ৪৫ বছরের সংসারের পর এখন জেল হেফাজত, কী হবে এবার ফতেমার?



