India Pakistan news: ভারতীয় নম্বর ব্যবহার করে পাকিস্তানিদের হোয়াটসঅ্যাপ করতে সাহায্য করার অভিযোগ! গ্রেফতার ৭

India Pakistan news: ভারতীয় নম্বর ব্যবহার করে পাকিস্তানিদের হোয়াটসঅ্যাপ করতে সাহায্য করার অভিযোগ! গ্রেফতার ৭

Last Updated:

India Pakistan news: ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করতেন পাকিস্তানিরা, তাদের সাহায্য করতেন ভারতীয়রাই। অসম পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

সাত জন গ্রেফতারIndia Pakistan news: ভারতীয় নম্বর ব্যবহার করে পাকিস্তানিদের হোয়াটসঅ্যাপ করতে সাহায্য করার অভিযোগ! গ্রেফতার ৭
সাত জন গ্রেফতার

ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ করতেন পাকিস্তানিরা, তাদের সাহায্য করতেন ভারতীয়রাই। অসম পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে, যারা পাকিস্তানিদের ভারতীয় নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সাহায্য করছিলেন ওটিপি শেয়ার করে।

অসম পুলিশের ডিজি হরমিত সিং বলেছেন, “আমরা প্রথম ইনপুট পেয়েছিলাম গজরাজ মিলিটারি ইন্টেলিজেন্স থেকে যে তারা কিছু লোকের সন্ধান পেয়েছিল যারা পাকিস্তানিদের ওটিপি পাঠাচ্ছিলেন ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য। গত কয়েক দিন ধরে টেকনিক্যাল বিশ্লেষণ করা হয়েছিল, এবং ১৪ তারিখে মামলা দায়ের করা হয়েছিল, এবং #OperationGhostSIM চালু করা হয়েছিল”।

সেই অপারেশনের অংশ হিসেবে, তদন্তকারী দলগুলোকে হায়দ্রাবাদ, রাজস্থান-সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়। ১৬ তারিখের দুপুর থেকে, সাতজনকে গ্রেফতার করা হয়েছে, কিছু ভারতপুর এবং আলওয়ার… একজন গুয়াহাটি এয়ারপোর্টে।

পুলিশ কর্তা হরমিত সিং আরও জানান, এই SIM কার্ডগুলি শুধু সাইবার অপরাধ নয়, বরং দেশবিরোধী কার্যকলাপের জন্যও ব্যবহার করা হয়েছিল। এই ক্ষেত্রে, স্পষ্ট প্রমাণ রয়েছে এই নম্বরগুলি দিয়ে দেশ বিরোধী কাজ চালানো হত।

বাংলা খবর/ খবর/দেশ/

India Pakistan news: ভারতীয় নম্বর ব্যবহার করে পাকিস্তানিদের হোয়াটসঅ্যাপ করতে সাহায্য করার অভিযোগ! গ্রেফতার ৭

Scroll to Top