
Last Updated:
India Bangladesh Relation: পরিবারের অনুরোধ গভীরভাবে নাড়া দেয় বিএসএফকে৷ এই চরম দুঃখের সময়ে কোম্পানি কমান্ডার দ্রুত তৎপরতার সঙ্গে মানবিক সহানুভূতিপূর্ণ পদক্ষেপ নেন৷
India Bangladesh Relation: ভারত বনাম বাংলাদেশের কথা তো শোনাই যাচ্ছে৷ কিন্তু এখনও ভারত যে নিজেদের মানবিক মুখ বজায় রেখেছে সেইরকমই হৃদয়স্পর্শী ঘটনা সামনে এল৷ নিজের ভাইকে শেষ দেখা- সেই অবকাশও কি মিলবে না, এই অবস্থায় বিএসএফের মানবিক মুখ৷
আন্তর্জাতিক সীমা রক্ষার কাজে থাকে বিএসএফ তাদের দায়িত্ব দেশের নিরাপত্তা রক্ষা করা৷ কিন্তু দায়িত্ব পালন করার সূত্রে তারা নিজেদের মানবিক দায়িত্ব ভুলে যায়নি তা প্রমাণ হল৷
এই ঘটনা ১৪ ডিসেম্বর ২০২৪ -এ যখন বিএসএফের ৩২ ব্যাটালিয়ানের আওতাধীন বর্ডার পোস্ট মাটিয়াই এর কাছে জিরো লাইনে এই ঘটনা ঘটে৷ আসলে কিছু সময় আগেই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের বাগনপাড়া গ্রামের বাসিন্দা রমজান মন্ডলের মৃত্যু হয়৷ সীমান্তবর্তী গ্রাম বাগনপাড়ার পঞ্চায়েত সদস্যরা এই খবর বর্ডার পোস্টের কোম্পানি কমান্ডারদের জানায়৷ সীমান্তের ওপারে বাংলাদেশের বাস করে মৃতের ভাই৷ বিশেষ ভাবে সক্ষম ভাইকে শেষবার চোখের দেখা দেখার ইচ্ছা জানায় তার বোনেরা৷
পরিবারের অনুরোধ গভীরভাবে নাড়া দেয় বিএসএফকে৷ এই চরম দুঃখের সময়ে কোম্পানি কমান্ডার দ্রুত তৎপরতার সঙ্গে মানবিক সহানুভূতিপূর্ণ পদক্ষেপ নেন৷ বিএসএফ বিজিবি-র সঙ্গে কোঅর্ডিনেশন করে মৃতের বোন ও আত্মীয়দের আন্তর্জাতিক সীমার জিরো লাইনে বিশেষভাবে সক্ষম রমজান মন্ডলের অন্তিম দর্শনের ব্যবস্থা করে দেন৷
দু পক্ষের মানুষই আবেগতাড়িত হয়ে পড়েন৷ দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনী যেভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি দেখেছে তা নিয়ে দুই পরিবারই আবেগপ্রবণ হয়ে পড়েন৷ এই পরিস্থিতিতে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক বলেন, “বিএসএফ কর্মীরা শুধু দিনরাত সীমান্ত পাহারা দেন না, আন্তর্জাতিক সীমান্তে বসবাসকারী মানুষের মানবিক ও সামাজিক চাহিদা মেটাতেও প্রস্তুত।’’
Kolkata,West Bengal
December 17, 2024 3:27 PM IST