Last Updated:
নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়, একদল বাংলাদেশি চোরাকারবারি চোরাচালানের চেষ্টা চালাতে গিয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায়। বিএসএফের পাল্টা গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হয়।

দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে নদিয়ার হালদারপাড়া সীমান্ত চৌকির কাছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিএসএফ একটি বিশেষ অভিযান চালায়। দুপুর প্রায় ১২টা ১০ মিনিট নাগাদ ৪-৫ জন বাংলাদেশি চোরাকারবারিকে সীমান্ত নদী অতিক্রম করে ভারতে প্রবেশ করতে দেখা যায়।
বিএসএফ সদস্যরা তাদের থামার জন্য সতর্ক করলেও তারা সেই নির্দেশ অমান্য করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ একটি পাম্প অ্যাকশন গান (PAG) দিয়ে সতর্ক করার জন্য গুলি চালায়। চোরাকারবারিরা এক বিএসএফ জওয়ানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাঁকে বাঁচাতে পাল্টা গুলি চালায় বিএসএফ। গুলিবিদ্ধ হয়ে এক চোরাকারবারি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এবং বাকিরা বাংলাদেশ সীমান্তে পালিয়ে যায়।
আহত চোরাকারবারিকে দ্রুত কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত বিএসএফ জওয়ানকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি কাটার মেশিন ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার হয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 03, 2025 1:49 AM IST