
★দক্ষিণবঙ্গে বুধবার আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়বে; বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি।



