03

উত্তরবঙ্গে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, শুক্রবার। শুক্রবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ, শুক্রবার হালকা ঝড় ও বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও।



