Last Updated:
Illicit Affair: স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।

মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলায় স্বামীর চরম পরিণতি হল। স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ফকিরাবাদ এলাকায়।
জানা যাচ্ছে, নিহতের যুবকের নাম কুদ্দুস আলি। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালাতেন জলঙ্গির বাসিন্দা কুদ্দুস আলি। বিয়ের পর শ্বশুরবাড়ির পাশেই বাড়ি তৈরি করে পরিবার নিয়ে থাকতেন কুদ্দুস। ১৩ দিন আগে কাজ থেকে বাড়ি ফিরেছিলেম তিনি। বৃহস্পতিবার বাড়ি থেকে উদ্ধার হয় কুদ্দুস আলির ঝুলন্ত দেহ।
Murshidabad,Murshidabad,West Bengal
November 14, 2025 9:04 PM IST
Illicit Affair: স্ত্রীর পরকীয়া ধরে ফেলায় স্বামীর চরম পরিণতি! ডোমকলে জামাইকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে



