Last Updated:
সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়ারা এবার এমন উৎসাহ পেল যা মুখে বলার নয়।
সরকারি স্কুলের ডিজিটাল মাধ্যমে শিক্ষাদান
হাওড়া: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল মাধ্যমে লেখাপড়া! অল্প কয়েকদিনে ডিজিটাল ক্লাস করে ছাত্র-ছাত্রীদের মধ্যে মিলছে সুফল। হাওড়া কান্দুয়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার সুনাম শুরু থেকেই। বর্তমান এই সময়ও বেসরকারি স্কুলে না পড়িয়ে গ্রামের মানুষ আস্থা রেখেছে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও, এখানে পাঠ্য বইয়ের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নানা বিষয়ের শিক্ষা দান। নাচ গান আবৃত্তি ছবি আঁকা ও হাতের লেখার চর্চা। তার উপর গত কয়েক মাস ডিজিটাল মাধ্যমে লেখাপড়ার সুযোগ মিলেছে কান্দুয়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। তাতে দারুণ উৎসাহিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মাত্র কয়েক মাস ডিজিটাল মাধ্যমে ক্লাস করে এবার ফাইনাল পরীক্ষায় সুফল মিলেছে বলেই জানালেন কান্দুয়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ছাত্র-ছাত্রীদের মানোন্নয়ন করতে সারা বছরের বিভিন্ন পরিকল্পনা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার পাশাপাশি হাতের লেখা নিয়ে নিয়মিত চর্চা। ছাত্র-ছাত্রীদের সুদক্ষ করে তুলতে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুলের ভিতর ও বাইরে বিভিন্ন শিক্ষামূলক ছবি। এমনকি বিদ্যালয়ের সিঁড়িতে গণিত ইংরেজি বিষয়ে নানা ছবি। সেই দিক থেকে, গত কয়েকদিন আগে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে চিঠি লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই বিদ্যালয়ে। যেখানে সাঁকরাইল ব্লকের মোট ১৩ টি স্কুলের প্রায় এক হাজার জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
আরও পড়ুন: ৫১২ জন মহিলার লড়াই, বিশাল মাপের লুডো প্রতিযোগিতায় জিতলে এলইডি টিভি, হারলে…
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে মহাকালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুনাল রায় জানান, বিদ্যালয়ের প্রত্যেক ছাত্র-ছাত্রী ডিজিটাল ক্লাস করতে দারুণ আগ্রহী। ডিজিটাল মাধ্যমে পাঠ্য বইয়ের পিডিএফ এবং খেলার ভঙ্গিমায় শেখার উপায় যা দারুণ ভাবে শিশুদের মন কেড়েছে। মাত্র কয়েক মাস হল, একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এই ডিজিটাল ব্যবস্থা করা হয়েছে বিদ্যালয়ে। অল্পদিনের এই ডিজিটাল মাধ্যমে ক্লাস করে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পড়েছে খুব সহজে।
রাকেশ মাইতি
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 17, 2024 6:35 PM IST