Howrah: হাওড়াবাসীর জন্য বড় সুখবর! জলযন্ত্রণার দিন শেষ, ১০০ কোটির প্রকল্পে সিলমোহর, দ্রুত কাজ শুরু

Howrah: হাওড়াবাসীর জন্য বড় সুখবর! জলযন্ত্রণার দিন শেষ, ১০০ কোটির প্রকল্পে সিলমোহর, দ্রুত কাজ শুরু

Last Updated:

Howrah News: হাওড়ায় জল জমার সমস্যা মেটাতে ১০০ কোটির প্রকল্প। শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করতে সেচ দফতর এবং পৌরসভার যৌথ উদ্যোগ। সবকিছু ঠিক থাকলে সেন্ট্রাল পাম্পিং স্টেশন তৈরির কাজ দ্রুত শুরু করবে সেচ দফতর।

Howrah: হাওড়াবাসীর জন্য বড় সুখবর! জলযন্ত্রণার দিন শেষ, ১০০ কোটির প্রকল্পে সিলমোহর, দ্রুত কাজ শুরু
১০০ কোটির প্রকল্প হাওড়ায়

হাওড়া, রাকেশ মাইতি: হাওড়ায় জল জমার সমস্যা মেটাতে ১০০ কোটির প্রকল্প! শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্ত করতে সেচ দফতর এবং পৌরসভার যৌথ উদ্যোগে হাওড়ার নাজিরগঞ্জ এলাকায় তৈরি হতে চলেছে সেন্ট্রাল পাম্পিং স্টেশন। এই পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে হাওড়া পুরসভার বড় অংশ। বর্ষায় জল নিষ্কাশন আরও সহজ হবে।

হাওড়া শহরে কেএমডি এবং হাওড়া পুরসভার নিজস্ব ছোট ছোট পাম্পিং স্টেশন বা পাম্পিং ব্যবস্থা রয়েছে জল নামাতে। কিন্তু শহরের বিপুল পরিমাণ জল জমার সমস্যার ক্ষেত্রে তা পর্যাপ্ত নয়। এগুলোই এতদিন কাজে লাগানো হচ্ছে শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা থেকে জল নিষ্কাশন করতে। সমস্যা হয়ে দাঁড়ায় নদীতে জোয়ার দিলে। শহর জলমগ্ন হলে, নদীর জোয়ারের জল কম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। যে কারণে মানুষের দুর্ভোগ বাড়ে।

আরও পড়ুনঃ ভয়ানক শোষক পোকা শুষে নিচ্ছে ধান গাছের সব রস, কালনায় আমন চাষে চরম ক্ষতি, সরকারি সহায়তার আশায় কৃষকেরা

এ প্রসঙ্গে হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক ডঃ সুজয় চক্রবর্তী জানান, শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে বর্ষায়। সম্পূর্ণরূপে সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে পরিকল্পনা এবং আলোচনা চলছিল। তার ফলস্বরূপ, গত প্রায় চার মাস আগে সিদ্ধান্ত স্থির হয়। সেচ দফতরের সহযোগিতায় হাওড়া পৌরসভা নাজিরগঞ্জ এলাকায় একটি সেন্ট্রাল পাম্পিং স্টেশন তৈরি করছে। যার মাধ্যমে প্রায় ২৫-৩০টি ওয়ার্ডের মানুষ সুফল পাবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই স্টেশনের মাধ্যমে নদীতে জোয়ার থাকলেও প্রেসার দিয়ে শহরের জল নদীতে পাঠান সম্ভব হবে। তিনি আরও বলেন, সেন্ট্রাল এই পাম্পিং স্টেশন তৈরিতে কত খরচ তা এখনও স্পষ্ট হয়নি। তবে এই প্রকল্প বাস্তবায়িত করতে বড় অংশের অর্থ খরচ তা প্রায় ১০০ কোটি বা তার কম-বেশি হবে বলে জানিয়েছেন। কথাবার্ততা এগোচ্ছে, সবকিছু ঠিক থাকলে দ্রুত কাজ শুরু হবে।

Scroll to Top