Higher Secondary 2025: উচ্চ মাধ্যমিকে নবম অশোকনগরের তনয়! আইএএস হয়ে বদলাতে চান শিক্ষা ব্যবস্থা

Higher Secondary 2025: উচ্চ মাধ্যমিকে নবম অশোকনগরের তনয়! আইএএস হয়ে বদলাতে চান শিক্ষা ব্যবস্থা

Last Updated:

Higher Secondary 2025: আগামী দিনে হতে চান আইএএস অফিসার। শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটি বদলে ফেলার লক্ষ্যে তাঁর এই প্রশাসনিক সর্বোচ্চ পদে যাওয়ার ইচ্ছা।

X

Higher Secondary 2025: উচ্চ মাধ্যমিকে নবম অশোকনগরের তনয়! আইএএস হয়ে বদলাতে চান শিক্ষা ব্যবস্থা

কৃতি ছাত্র

উত্তর ২৪ পরগনা: উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করা অশোকনগর বয়েজ সেকেন্ডারি হাই স্কুলের ছাত্র তনয় টিকাদার আগামী দিনে হতে চান আইএএস অফিসার। শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটি বদলে ফেলার লক্ষ্যে তাঁর এই প্রশাসনিক সর্বোচ্চ পদে যাওয়ার ইচ্ছা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৮৯ নম্বর পেয়ে নবম স্থানাধিকারীদের তালিকায় নাম তুলেছেন অশোকনগর ঈশ্বরীগাছা এলাকার ছাত্র তনয়। ইতিহাস, ভূগোল, ইকোনোমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স নিয়েই এমন সাফল্য আনতেই খুশি গোটা পরিবার।

২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে ৬৮৩ নম্বর পেয়ে দশম হয়েছিল অশোকনগরের এই কৃতী ছাত্র। অভিজিৎ টিকাদার পেশায় ব্যবসায়ী, মা প্রীতিকা টিকাদার গৃহিণী। ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। মায়ের অসুস্থতাকে সঙ্গে করেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তনয়। ছেলের পরীক্ষা নিয়ে চিন্তিত ছিলেন অসুস্থ মা। অবশেষে ছেলের এমন সাফল্য মেলায় আজ যেন চোখের জল ধরে রাখতে পারলেন না শারীরিক অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠা কৃতী ছাত্রের মা।

আগামী দিনে ইউপিএসসি তে বসার লক্ষ্যে এগোচ্ছেন উচ্চমাধ্যমিকে নবম স্থান অধিকার করা অশোকনগরের এই কৃতি ছাত্র। সাফল্যের পরই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহ গৃহ শিক্ষক থেকে শুরু করে প্রতিবেশীরাও ভিড় জমিয়েছেন তাঁর বাড়িতে। চলছে মিষ্টিমুখ। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও তনয় এর এমন সাফল্যে আজ গর্বিত গোটা অশোকনগর।

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Higher Secondary 2025: উচ্চ মাধ্যমিকে নবম অশোকনগরের তনয়! আইএএস হয়ে বদলাতে চান শিক্ষা ব্যবস্থা

Next Article

HS Results: দুঃস্বপ্নের মাঝেও শিক্ষকতার স্বপ্ন কৃতী ছাত্রীর! মেধাতালিকার স্বপ্নপূরণ স্কুলেরও

Scroll to Top