Higher Secondary 2025: মাত্র ৪ নম্বরের জন্য অধরা মাধ্যমিকের র‍্যাঙ্ক! উচ্চমাধ্যমিকে নবম স্থানে বীরভূমের নাজফার

Higher Secondary 2025: মাত্র ৪ নম্বরের জন্য অধরা মাধ্যমিকের র‍্যাঙ্ক! উচ্চমাধ্যমিকে নবম স্থানে বীরভূমের নাজফার

Last Updated:

Higher Secondary 2025: মাধ্যমিক পরীক্ষায় চার নম্বরের জন্য তিনি এক থেকে দশের মধ্যে স্থান অধিকার করতে পারেননি। আর সেই জেদ নিয়ে ছেলে সর্বদাই পড়াশোনায় মত্ত থাকতেন।

X

Higher Secondary 2025: মাত্র ৪ নম্বরের জন্য অধরা মাধ্যমিকের র‍্যাঙ্ক! উচ্চমাধ্যমিকে নবম স্থানে বীরভূমের নাজফার

নাজফার রহমান

বীরভূম: বৃহস্পতিবার হাতে পাওয়া যাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। ৩ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। আর ৭ মে বুধবার প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল।

বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা নাজফার রহমান। নাজফার রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবনের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৯। ৯৭.৭%। চলতি বছরে উচ্চ মাধ্যমিক ফলাফলে এক থেকে দশের মধ্যেই মোট ৭২ জন স্থান অধিকার করেছেন। নবম স্থানে মোট স্থান অধিকার করে ১৭ জন। তার মধ্যে ১৫ জন ছেলে এবং দু’জন মেয়ে। নাজফার শান্তিপাড়া এলাকার বাসিন্দা।

নাজফারের বাবা কাজী লুৎফার রহমান রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবনের ইংরেজির শিক্ষক।নাজফার এর বাবা জানান ছেলে ছোট থেকেই পড়াশোনায় খুবই ভাল। মাধ্যমিক পরীক্ষায় চার নম্বরের জন্য তিনি এক থেকে দশের মধ্যে স্থান অধিকার করতে পারেননি। আর সেই জেদ নিয়ে ছেলে সর্বদাই পড়াশোনায় মত্ত থাকতেন। আর ছেলের এই সাফল্যে খুশি বাবা। অন্য দিকে নাজফারের মা একজন গৃহবধূ। তাঁর মা নাজনীন সুলতানা আনন্দে কাঁদতে শুরু করেন।

নাজফার জানান, তিনি সারা দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা করতেন। খেলাধুলা করতে এবং হলিউডের বিভিন্ন গান শুনতে ভালবাসেন তিনি। আগামী দিনে আইআইটি নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর।

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Higher Secondary 2025: মাত্র ৪ নম্বরের জন্য অধরা মাধ্যমিকের র‍্যাঙ্ক! উচ্চমাধ্যমিকে নবম স্থানে বীরভূমের নাজফার

Next Article

HS Results: দুঃস্বপ্নের মাঝেও শিক্ষকতার স্বপ্ন কৃতী ছাত্রীর! মেধাতালিকার স্বপ্নপূরণ স্কুলেরও

Scroll to Top